1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে

ময়মনসিংহে ‘ক্যাটল স্পেশাল’ ট্রেন দু’দফা লাইনচ্যুত

উবায়দুল হক, ময়মনসিংহ
  • আপডেট : রবিবার, ২৫ জুন, ২০২৩

ময়মনসিংহ রেলওয়ে জংশনের আউটার সিগন্যালের কাছে ঢাকাগামী ‘ক্যাটল স্পেশাল’ ট্রেন দু’দফা লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। এতে ময়মনসিংহ-ঢাকা রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। শনিবার (২৪ জুন) রাত দেড়টার দিকে প্রথম দফায় এবং রোববার (২৫ জুন) সকাল ৮টার দিকে দ্বিতীয় দফায় ট্রেনের বগি লাইনচ্যুত হয়।

রেলওয়ে পুলিশের এসআই দীপক চন্দ্র বলেন, জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে ঢাকা যাচ্ছিল ট্রেনটি। কোরবানির গরু বোঝাই ট্রেনটি রাত দেড়টার দিকে মময়মনসিংহ জংশন ছেড়ে যাবার সময় চারটি চাকা লাইনচ্যুত হয়। পরবর্তীতে সকাল ৭টা ৫০ মিনিটে উদ্ধার কাজ শেষ করে ট্রেনটি ছাড়লে ৫ মিনিটের মধ্যে ফের দুটি চাকা লাইনচ্যুত হয়।

ময়মনসিংহ লোকোশেডের ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, দুই দফা ট্রেনটি লাইনচ্যুত হলে উদ্ধার অভিযান চালানো হয়। সকাল ১০ টায় ট্রেন চলাচল স্বাভাভিক হয়। তবে ট্রেনটি আর ঢাকা যাচ্ছেনা। ট্রাকে করে বিকল্প ব্যবস্থায় গরু ঢাকায় পাঠানো হচ্ছে। তবে কি কারণে ট্রেনটি লাইনচ্যুত হয়েছে তা জানতে এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি