1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু

সাপের কামড়ে ওঝার মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৪ জুন, ২০২৩

মাদারীপুরের কালকিনিতে সাপের কামড়ে আলী আকবর (৫১) নামে এক ওঝার মৃত্যু হয়েছে। তিনি নিজের ঘরে সাপ পুষতেন। শুক্রবার (২৩ এপ্রিল) রাতে বরিশাল মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত আলী আকবর উপজেলার কয়ারিয়া এলাকার ছৈয়দ সরদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আলী আকবর দীর্ঘদিন ধরে ওঝার কাজ করতেন। মানুষকে চিকিৎসা দিয়ে যা টাকা পেতেন তা দিয়ে তার সংসার চলতো। তিনি বেশ কয়েকটি বিষাক্ত জাতি সাপ পালতেন। গতকাল দুপুরে ওই সাপগুলোকে খাবার খাওয়ানোর জন্য বের করলে একটি সাপ তাকে কামড় দেয়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় বরিশাল মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

কালকিনি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন জানান, সাপের কামড়ে ওই ওঝার মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছি। খবর পেয়ে ঘটনাস্থানে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে পরিবারের কোনো অভিযোগ করেনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি