1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক কর্মকর্তা, তদন্ত কমিটি জিয়া পরিবারের প্রতি কৃতজ্ঞতা, বিরোধীদের সতর্কবার্তা তথ্য প্রতিমন্ত্রীর মেয়েদের শিক্ষা স্নাতক পর্যন্ত ফ্রি করার ঘোষণা প্রধানমন্ত্রীর ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার বিজিপি নেতা দিনেশ ত্রিবেদী নুসরাত তাবাসসুমের মনোনয়ন গ্রহণে ইসিকে নির্দেশ হাইকোর্টের কাস্টমস কর্মকর্তা হত্যা: ছেলের প্রথম জন্মদিনেই বাবা সমাহিত জঙ্গি হামলার সতর্কতায় ৮ বিমানবন্দরে কড়া নিরাপত্তা, শাহজালালে বিশেষ নজর আগামী সপ্তাহে কমতে পারে লোডশেডিং, আশ্বাস বিদ্যুৎমন্ত্রীর ফুলপুরে কৃষক হত্যা: একই পরিবারের ৩ জনের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন মা-বোনদের জন্য আসছে ‘এলপিজি কার্ড’: প্রধানমন্ত্রী

ভাঙ্গায় অ্যাম্বুল্যান্সের সিলিন্ডার বিস্ফোরণ, শিশুসহ নিহত ৭

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৪ জুন, ২০২৩

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় একটি অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে হাইওয়ে সড়কের রেলিংয়ে ধাক্কা লেগে আগুন ধরে যায়। এতে অগ্নিদগ্ধ হয়ে ড্রাইভারসহ ৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো বেশ কয়েকজন। তবে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছে পুলিশ।

আজ শনিবার (২৪ জুন) সকাল ১১ টার দিকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মালিগ্রাম এলাকায় একটি ফ্লাইওভারে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, একটি দ্রুতগামী অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভারের রেলিংয়ে ধাক্কা দিলে মুহূর্তে আগুন ধরে যায়। এতে অগ্নিদগ্ধ হয়ে অ্যাম্বুলেন্সে থাকা ৭ জন যাত্রী ঘটনাস্থলে নিহত হয়েছেন।

তবে, নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করছি। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈমুর ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত জেনে আপনাদের জানাতে পারব।

তিনি আরো বলেন, এটা মাদারীপুরের শিবচর হাইওয়ে থানার অন্তর্ভুক্ত। তাই শিবচর হাইওয়ে থানাও এ ঘটনা নিয়ে কাজ করছে।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি