1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

তৃতীয়বারের মতো রাজশাহীর মেয়র নির্বাচিত হলেন খায়রুজ্জামান

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২১ জুন, ২০২৩

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান। আজ বুধবার রাত ৯টার দিকে ১৫৫টি কেন্দ্রের সব কটির ফলাফল ঘোষিত হয়েছে। তিনি পেয়েছেন ১ লাখ ৬০ হাজার ২৯০ ভোট।

জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্রে এই ফল ঘোষণা করেন রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা দেলোয়ার হোসেন।

নৌকার প্রার্থী খায়রুজ্জামান ১ লাখ ৪৬ হাজার ৮০৭ ভোটের ব্যবধানে হারিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুরশিদ আলমকে। যদিও মুরশিদ আলম ১২ জুন রাতেই নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছিলেন। মুরশিদ আলম পেয়েছেন ১৩ হাজার ৪৮৩ ভোট।

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে এবার মেয়র প্রার্থী ছিলেন চারজন। জাকের পার্টির মেয়র প্রার্থী লতিফ আনোয়ার পেয়েছেন ১১ হাজার ৭১৩ ভোট আর জাতীয় পার্টির মেয়র প্রার্থী সাইফুল ইসলাম পেয়েছেন ১০ হাজার ২৭২ ভোট। তাঁদের দুজনের কেউই প্রচারে সেভাবে নামেননি।

রাজশাহী সিটি নির্বাচনে মোট ভোটার ৩ লাখ ৫১ হাজার ৯৮২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭১ হাজার ১৬৭ এবং নারী ১ লাখ ৮০ হাজার ৮০৯ জন। ভোটের হার ৫৬ দশমিক ২০ শতাংশ। এবার ১৫৫টি কেন্দ্রের ১ হাজার ১৫৩টি বুথের সব কটিতেই ইভিএমে ভোট গ্রহণ করা হয়।

নির্দলীয় সরকারের দাবিতে আন্দোলনে থাকা বিএনপি ও তাদের সঙ্গী দলগুলো সিটি নির্বাচন বর্জন করছে। বরিশাল সিটি নির্বাচনে দলীয় প্রার্থীর ওপর হামলার ঘটনার প্রেক্ষাপটে ইসলামী আন্দোলন রাজশাহীর নির্বাচন থেকে সরে দাঁড়ায়। শক্ত প্রতিদ্বন্দ্বী না থাকলেও ক্ষমতাসীন দলের প্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান ব্যাপক প্রচার চালান।

এ নিয়ে তৃতীয়বারের মতো রাজশাহীর মেয়র নির্বাচিত হলেন খায়রুজ্জামান। রাজশাহী সিটি করপোরেশনের আগের তিনটি নির্বাচনেও আওয়ামী লীগের প্রার্থী ছিলেন তিনি। ২০০৮ সালে প্রথমবার মেয়র পদে জয়লাভ করেন খায়রুজ্জামান। এরপর ২০১৮ সালের নির্বাচনেও মেয়র নির্বাচিত হন তিনি। এর মধ্যে ২০১৩ সালে বিএনপির প্রার্থী দলটির কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেনের (বুলবুল) কাছে হেরেছিলেন খায়রুজ্জামান।

এবার রাজশাহীতে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা না থাকায় প্রচারপর্বে ভোটের আমেজ ছিল কম। তবে আজ ভোটের দিন সকাল থেকেই অধিকাংশ কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি