1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

জলাবদ্ধতা নিরসনে একটি নেটওয়ার্কের আওতায় আসছে মসিক

উবায়দুল হক, ময়মনসিংহ
  • আপডেট : বুধবার, ২১ জুন, ২০২৩

জলাবদ্ধতা নিরসনে পুরো সিটি করপোরেশনকে একটি নেটওয়ার্কের আওতায় আনা হচ্ছে বলে জানিয়েছেন ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) মেয়র ইকরামুল হক টিটু। তিনি বলেন, সড়ক ও ড্রেনের চলমান কাজগুলো সম্পন্ন হলে সিটিতে যোগাযোগ অবকাঠামোর বৈপ্লবিক পরিবর্তন ঘটবে এবং জলাবদ্ধতার অবসান হবে।

বুধবার (২১ জুন) দুপুরে নগরীর ২৭ নম্বর ওয়ার্ডে চলমান বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শনকালে এসব কথা বলেন সিটি মেয়র। এ সময় তিনি আকুয়া মোড়ল পাড়া হাবুন বেপারী মোড় থেকে পূবের মোড়ল বাড়ী, আকুয়া মোড়ল বাড়ী থেকে আকুয়া নয়া পাড়া খালপাড়, আকুয়া নয়াপাড়া থেকে মোড়ল বাড়ী মসজিদ, আকুয়া মোড়ল বাড়ী মসজিদ থেকে সচিবের বাড়ী, আকুয়া মোড়লপাড়াসহ বিভিন্ন এলাকার চলমান উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন।

পরিদর্শনকালে মেয়র টিটু আরও বলেন, ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রতিটি ওয়ার্ডে বিপুল উন্নয়ন কার্যক্রম চলছে। করোনা মহামারী এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধ না এলে চলমান এসব কাজ অনেক আগেই সম্পন্ন হত।

এ সময় তিনি চলমান কাজগুলোর জন্য সাময়িক নাগরিক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেন এবং নগরবাসীকে ধৈর্য ধরার আহবান জানান। পরিদর্শনকালে ২৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোঃ শামসুল হক, জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব, নির্বাহী প্রকৌশলী জীবন কৃষ্ণ সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

মসিক সূত্র জানায়, সড়ক ও ড্রেন নির্মাণে ২৭ নম্বর ওয়ার্ডে বর্তমানে প্রায় ৪৫ কোটি টাকার উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে এবং ময়মনসিংহ সিটি করপোরেশনের উন্নয়নে ১৫৭৫ কোটি টাকার প্রকল্পের আওতায় চলমান কার্যক্রমের মধ্যে বর্তমানে প্রায় ৭০০ কোটি টাকার কাজ চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি