1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

রাজউকের আওতায় আসছে মেঘনা নদী থেকে পদ্মা সেতু : গণপূর্ত প্রতিমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২০ জুন, ২০২৩

ঢাকার পূর্বে মেঘনা নদী এবং পশ্চিমে (প্রকৃতপক্ষে দক্ষিণ) পদ্মা সেতু পর্যন্ত রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) আওতাভুক্ত হিসেবে সম্প্রসারণ করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ। সরকারের অনুশাসন পেলে রাজউক এ বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করবে বলে জানান তিনি।

আজ মঙ্গলবার জাতীয় সংসদের প্রশ্নোত্তরে সরকারদলীয় সংসদ সদস্য এনামুল হকের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ তথ্য জানান। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।

গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী বলেন, ‘রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের অধিক্ষেত্রের ৮টি অঞ্চলের ১ হাজার ৫২৮ বর্গকিলোমিটার এলাকায় ঢাকা, নারায়ণগঞ্জ, সাভার, কেরানীগঞ্জ ও গাজীপুর এলাকা অবস্থিত। সাভার উপজেলার পুরোটাই রাজউকের আওতাধীন। রাজউকের আওতাধীন গাজীপুর সিটি করপোরেশনভুক্ত এলাকা বর্তমানে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের আওতাধীন এলাকা হিসেবে বিবেচিত হওয়ায় ওই এলাকা বাদ পড়েছে। এ কারণে রাজউক অধিক্ষেত্র পুনর্নির্ধারণ করার পরিকল্পনা রয়েছে।’

এ ছাড়া মোহাম্মদপুরের অবাঙালিদের কেরানীগঞ্জে পুনর্বাসনের বিষয়ে সরকার দলীয় সংসদ সদস্য শাহে আলমের প্রশ্নের জবাবে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ বলেন, ‘ঢাকার মোহাম্মদপুরে বসবাসরত অবাঙালিদের পুনর্বাসনের জন্য ঢাকার কেরানীগঞ্জে ৫ হাজার ৬০০টি আবাসিক ফ্ল্যাট নির্মাণের পরিকল্পনা রয়েছে। পর্যায়ক্রমে দেশের সব শহরে দরিদ্র কমিউনিটির ছিন্নমূল জনগণকে টেকসই উন্নয়নের আওতায় নিয়ে আসার পরিকল্পনা রয়েছে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি