1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক কর্মকর্তা, তদন্ত কমিটি জিয়া পরিবারের প্রতি কৃতজ্ঞতা, বিরোধীদের সতর্কবার্তা তথ্য প্রতিমন্ত্রীর মেয়েদের শিক্ষা স্নাতক পর্যন্ত ফ্রি করার ঘোষণা প্রধানমন্ত্রীর ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার বিজিপি নেতা দিনেশ ত্রিবেদী নুসরাত তাবাসসুমের মনোনয়ন গ্রহণে ইসিকে নির্দেশ হাইকোর্টের কাস্টমস কর্মকর্তা হত্যা: ছেলের প্রথম জন্মদিনেই বাবা সমাহিত জঙ্গি হামলার সতর্কতায় ৮ বিমানবন্দরে কড়া নিরাপত্তা, শাহজালালে বিশেষ নজর আগামী সপ্তাহে কমতে পারে লোডশেডিং, আশ্বাস বিদ্যুৎমন্ত্রীর ফুলপুরে কৃষক হত্যা: একই পরিবারের ৩ জনের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন মা-বোনদের জন্য আসছে ‘এলপিজি কার্ড’: প্রধানমন্ত্রী

নকলা উপজেলার ২০২৩-২০২৪ অর্থ বছরের বাজেট ঘোষণা

মোঃ নাইমুর রহমান, শেরপুর
  • আপডেট : মঙ্গলবার, ২০ জুন, ২০২৩

শেরপুরের নকলা পৌরসভার ২০২৩-২০২৪ অর্থ বছরের প্রস্তাবিত সম্ভাব্য উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার পৌরসভার মিলনায়তনে পৌর মেয়র হাফিজুর রহমান লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্ভাব্য বাজেট ঘোষণা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পৌরসভার সচিব মনিরুল হাসান আজাদ।

পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান লিটন নকলা পৌরসভার ২০২৩-২০২৪ অর্থ বৎসরের জন্য মোট ৬৪ কোটি ৩৯ লক্ষ ৮৫ হাজার ৮৬৫ টাকা সম্ভাব্য আয় ও ৬২ কোটি ৯৯ লক্ষ ৫০ হাজার টাকা সম্ভাব্য ব্যয় ধরে প্রস্তাবিত খসড়া বাজেট পেশ করেন। সম্ভাব্য এ বাজেটে ১ কোটি ৪০ লক্ষ ৩৫ হাজার ৮৬৫ টাকা উদ্বৃত্ত (মূলধন) রাখা হয়েছে।

এ বাজেটে রাজস্ব খাতে ১২ কোটি ১৪ লক্ষ ২ হাজার ৪৩০ টাকা সম্বলিত সম্ভাব্য আয় ও ১১ কোটি ৩৯ লক্ষ ৫০ হাজার টাকা সম্বলিত ব্যয় ধরা হয়েছে। তাছাড়া উন্নয়ন খাতে সম্ভাব্য আয়ের আশা করা হয়েছে ৫২ কোটি ২৫ লক্ষ ৮৩ হাজার ৪৩৫ টাকা ও ব্যয় ধরা হয়েছে ৫১ কোটি ৬০ লক্ষ টাকা।

বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আম্বিয়া খাতুন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, সহ-সভাপতি ফেরদৌসুর রহমান জুয়েলসহ অন্যান্য নেতৃবৃন্দ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ সারোয়ার আলম তালুকদার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল মনসুর, সরকারি হাজী জালমামুদ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলতাব আলী, সহকারী প্রকৌশলী ফখর উদ্দিন, পৌর পরিষদের সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলরগন, পৌরসভার হিসাব রক্ষক ফেরদৌসুর রহমান ও সহকারী কর আদায় কারী মোশাররফ হোসেনসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দসহ বিভিন্ন গণমাধ্যমকর্মীগণ, বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যাক্তিবর্গ, সরকারি-বেসরকারি দপ্তরে কর্মরত বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, ইমাম-মোয়াজ্জেমসহ স্থানীয় সুধিজন ও বিভিন্ন পেশাশ্রেণীর জনগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি