1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
কাগজপত্রবিহীন চালকদের লাইন থেকে সরে যেতে বলায় ইউএনওকে ধাওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী আমরা আজ নব্য স্বৈরাচারের গন্ধ পাচ্ছি : শহীদ ফাইয়াজের বাবা যুক্তরাষ্ট্রে নিখোঁজ বৃষ্টিও মারা গেছেন সিলেট-ময়মনসিংহে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, জলাবদ্ধতার আশঙ্কা

শেরপুরে ২ লাখ ১৭ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে

মোঃ নাইমুর রহমান, শেরপুর
  • আপডেট : বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩

শেরপুর জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১৮ জুন রবিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শেরপুর জেলায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন চলবে। এ ক্যাম্পেইনে জেলায় ২ লাখ ১৭ হাজার ৮৩ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এরমধ্যে ৬-১১ মাস বয়সী ২৫ হাজার ৬৭১ জন শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী ১ লাখ ৯১ হাজার ৪১২ জন শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

জেলায় ১ হাজার ৩৫৮টি কেন্দ্রে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। ক্যাম্পেইন সফল করতে এসব কেন্দ্রে স্বাস্থ্য বিভাগের ৫৫২ জন কর্মীর পাশাপাশি ২ হাজার ৭১৬ জন স্বেচ্ছাসেবক কাজ করবেন। এসব কেন্দ্রে শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় মায়েদের বিভিন্ন পরামর্শ প্রদান করা হবে।

ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সিভিল সার্জন কার্যালেয় এক প্রেস ব্রিফিংএ সিভিল সাজন ডা: অনুপম ভট্রাচার্য এ তথ্য জানান।

এসময় মূল বক্তব্য উপস্থাপন করেন শেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোবারক হোসেন। অন্যান্যের মধ্যে নকলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা, শেরপুর প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা বক্তব্য রাখেন। এতে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি