1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’ ময়মনসিংহে ৫ পরীক্ষার্থীর ৭ শিক্ষক, পাস করেনি কেউ কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

বকশীগঞ্জে দুর্বৃত্তদের হামলায় খুন হলেন বাংলা নিউজের সাংবাদিক নাদিম

শফিকুল ইসলাম, জামালপুর
  • আপডেট : বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩

দুর্বৃত্তদের হামলায় খুন হয়েছেন বাংলা নিউজ টোয়েন্টি ফোর ডটকমের জামালপুর ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট গোলাম রাব্বানী নাদিম।

বৃহস্পতিবার (১৫ জুন) বেলা পৌনে ৩টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

ময়মনসিংহ মেডিকেল কলেজের পুলিশ ক্যাম্পের ইনচার্জ রফিকুল ইসলাম তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে বকশীগঞ্জ সরকারি কলেজ এলাকায় দুর্বৃত্তরা নাদিমের উপর হামলা চালায়। লোকজনে উপস্থিতি টের পেয়ে সাংবাদিক নাদিমকে রক্তাক্ত অবস্থায় ফেলে ঘটনাস্থল ত্যাগ করে দূর্বৃত্তরা।

স্থানীয় সাংবাদিক লালন জানান, পেশাগত কাজ শেষে রাতে বাড়ি ফিরছিলেন সাংবাদিক গোলাম রব্বানী নাদিম। পথিমধ্যে নাদিমকে একদল দুর্বৃত্তরা পিটিয়ে গুরুতর আহত ও অজ্ঞান করে টেনে হিঁচড়ে নির্জন স্থানে ফেলে রাখে যায়।

সাংবাদিক নাদিমকে প্রথমে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলেও রাতেই তাকে জামালপুর জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়। তবে নাদিমের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় আজ বৃহস্পতিবার সকালে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

উল্লেখ্য, নাদিম অনলাইন নিউজ পোর্টাল বাংলা নিউজ টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি ও একাত্তর টিভির উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানায়, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। সিসি ক্যামেরা দেখে ঘটনার সঙ্গে জড়িত রেজাউল নামে একজনকে আমরা চিহ্নিত করতে পেরেছি। তাকে আটকের চেষ্টা চলছে। বাকীদের খুব দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনতে সক্ষম হব।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি