1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

আমরা ভালো কাজ করে থাকলে জনগণ ব্যালটের মাধ্যমে উত্তর দিবে : ধর্ম প্রতিমন্ত্রী

শফিকুল ইসলাম, জামালপুর
  • আপডেট : বুধবার, ১৪ জুন, ২০২৩

ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল এমপি বলেছেন, ‘আর যদি ১০ টি বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সময় পান তাহলে বাংলাদেশ উন্নয়নশীল দেশের কাতারে নয় উন্নয়নশীল দেশকেও ছাড়িয়ে যাবে। নৌকা প্রতীকের প্রতি বিশ্বাস রেখে আগামী নির্বাচনে আপনারা সবাই ভোট কেন্দ্রে গিয়ে যার যার ভোট দিবেন। আমরা যদি ভালো কাজ করে থাকি তার উত্তর জনগণ ব্যালটের মাধ্যমে দিবে বলে মন্তব্য করেন ধর্ম প্রতিমন্ত্রী। ‘

ধর্ম প্রতিমন্ত্রী বুধবার দুপুরে জামালপুরের ইসলামপুর উপজেলার ফরিদুল হক খান দুলাল অডিটরিয়ামে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্তদের পরিবারের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন।

মন্ত্রী পরে সম্প্রতি কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত হওয়া ইসলামপুর পৌর এলাকার ৯০০ পরিবারের মাঝে ২০ হাজার টাকা করে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের বরাদ্দকৃত চেক প্রদান করেন। বৃহষ্পতিবার ইসলামপুরের বিভিন্ন ইউনিয়নের আরও ১৫ ‘শ ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক প্রদান করা হবে।

চেক বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মু. তানভীর হাসান রুমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি