1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক কর্মকর্তা, তদন্ত কমিটি জিয়া পরিবারের প্রতি কৃতজ্ঞতা, বিরোধীদের সতর্কবার্তা তথ্য প্রতিমন্ত্রীর মেয়েদের শিক্ষা স্নাতক পর্যন্ত ফ্রি করার ঘোষণা প্রধানমন্ত্রীর ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার বিজিপি নেতা দিনেশ ত্রিবেদী নুসরাত তাবাসসুমের মনোনয়ন গ্রহণে ইসিকে নির্দেশ হাইকোর্টের কাস্টমস কর্মকর্তা হত্যা: ছেলের প্রথম জন্মদিনেই বাবা সমাহিত জঙ্গি হামলার সতর্কতায় ৮ বিমানবন্দরে কড়া নিরাপত্তা, শাহজালালে বিশেষ নজর আগামী সপ্তাহে কমতে পারে লোডশেডিং, আশ্বাস বিদ্যুৎমন্ত্রীর ফুলপুরে কৃষক হত্যা: একই পরিবারের ৩ জনের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন মা-বোনদের জন্য আসছে ‘এলপিজি কার্ড’: প্রধানমন্ত্রী

প্রবাসী ভক্ত ও পরিচিতজনদের একটাই কথা, ‘জায়েদ ভাই, দেশ ছাড়ছেন কবে

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৪ জুন, ২০২৩

বরাবরই আলোচিত চিত্রনায়ক জায়েদ খান। বিভিন্ন সময় দেওয়া তাঁর সাক্ষাৎকারে এসব আলোচনার সূত্রপাত। আলোচিত এই নায়ক এবার জানালেন, তিন দিন ধরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা, নিউ জার্সিসহ কয়েকটি অঙ্গরাজ্য থেকে ভক্তদের ফোন পাচ্ছেন জায়েদ খান। তিনি জানালেন, ভক্ত ও পরিচিতজনদের একটাই কথা, ‘জায়েদ ভাই, দেশ ছাড়বেন কবে? অপেক্ষায় রয়েছি।’

জানা গেছে, যুক্তরাষ্ট্রে আয়োজিত ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডে অংশ নিতে দ্বিতীয়বারের মতো নিউইয়র্কে যাচ্ছেন জায়েদ খান। দেড় দশকের চলচ্চিত্র ক্যারিয়ারে জায়েদ খানের শুরুটা হয় মহম্মদ হান্নানের ‘ভালোবাসা ভালোবাসা’ ছবিতে অভিনয় দিয়ে। এই দীর্ঘ অভিনয়জীবনে তাঁর অভিনীত চলচ্চিত্র ২০টির মতো। জায়েদ বলেন, ‘আমাকে নিয়ে ভক্তদের আগ্রহ কেমন, সেটা ফেসবুকে গেলেই বুঝতে পারবেন। যে কারণে যখন ঘোষণা করা হলো আমি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছি, তখন সেখানকার ভক্ত ও পরিচিত অনেকেই ফোন দিচ্ছে। তাদের একই কথা, “জায়েদ ভাই, দেশ ছাড়বেন কবে?” আমি তাদের বলেছি, শিগগিরই দেখা হবে। ঈদের আগেই সেখানে যাব।’

পবিত্র ঈদুল ফিতরের পর থেকে প্রেম, বিয়ে ও ব্যক্তিগত প্রসঙ্গে কথা বলে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হন জায়েদ খান। তাঁকে নিয়ে আলোচনা ও সমালোচনা—দুটিই রয়েছে। এ প্রসঙ্গে জায়েদ বলেন, ‘আমার মধ্যে কোনো লুকোচুরি নেই। আমাকে ঘিরে কোনো বদনাম ঢালিউডে পাবেন না। অনেকে আমার ক্ষতি করার চেষ্টা করেন। তাঁরা যদি আমার নেতিবাচক কিছু পেতেন, সেটাও ভাইরাল হতো।’

এর আগে ২০১৭ সালে ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডে অংশ নিয়েছিলেন জায়েদ খান। তিনি দাবি করেন, পাঁচ বছর আগের চেয়ে তাঁর জনপ্রিয়তা এখন বেড়েছে। ভক্তদেরও তাঁকে নিয়ে আগ্রহ বেশি। জায়েদ বলেন, ‘এখন বিভিন্ন অনুষ্ঠানে গেলে সবাই আমাকে ঘিরে ধরে, ব্যক্তিগত বিষয়ে কথা বলে। সেগুলো নিয়ে এখন আর কথা বলতে চাই না। এখন যুক্তরাষ্ট্রের অনুষ্ঠানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। সেখানে হয়তো নাচ–গান বা অন্য কোনো পারফরম্যান্স থাকবে। সব মিলিয়ে ঢালিউড অ্যাওয়ার্ডে অংশগ্রহণ নিয়ে আমি খুবই এক্সাইটেড।’

আয়োজক সূত্রে জানা যায়, নিউইয়র্কের জ্যামাইকার অ্যামাজুরা মিলনায়তনে ২৫ জুন অনুষ্ঠিত হবে ঢালিউড মিউজিক অ্যাওয়ার্ড এবং আগামী ১ জুলাই ভার্জিনিয়ার হিন্ড্রন হাইস্কুল মিলনায়তনে অনুষ্ঠিত হবে ঢালিউড ফিল্ম অ্যাওয়ার্ড। এই আয়োজনের পোস্টারে জানানো হয়েছে, জেমস, চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, তাহসান, মিশা সওদাগর, অমিত হাসান, শারমীন সুলতানা সুমী, সাজু খাদেম, প্রতীক হাসান, পূজা চেরি, কেয়া পায়েলের মতো তারকারা অংশ নেবেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি