1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

নন-ক্যাডারের সংশোধিত গেজেট প্রকাশ, নিয়োগ যে কোনো সময়

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৪ জুন, ২০২৩

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে নন-ক্যাডার সংশোধিত বিধিমালা গেজেট আকারে প্রকাশিত হয়েছে। আজ বুধবার বিকেলে রাজধানীর বিজি প্রেস থেকে এটি গেজেট আকারে প্রকাশ হয়।

জানা গেছে, গত সপ্তাহে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদনের পর সংশোধিত বিধিমালা যায় জনপ্রশাসন মন্ত্রণালয়ে। সেখান থেকে গতকাল এটা পাঠানো হয় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগে। আজ বুধবার দুপুরে বিধিমালা পাঠানো হয় বিজি প্রেসে।

পিএসসি সূত্র জানায়, শিগগিরই এ বিসিএসের নন ক্যাডার নিয়োগের তালিকা প্রকাশ করা হবে।

কবে নাগাদ ৪০তম বিসিএসের নন-ক্যাডারের তালিকা প্রকাশ করা হবে এমন প্রশ্নে পিএসসির এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, নন ক্যাডারের তালিকা প্রকাশের জন্য ইতিমধ্যে সব ধরনের প্রস্ততি নেওয়া হয়েছে। আজ এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে নন ক্যাডারের তালিকা প্রকাশ করা সম্ভব হবে।

কত জনকে নন-ক্যাডারে সুপারিশ করা হবে এমন প্রশ্নে তিনি বলেন, চার হাজারের বেশি পদের চাহিদা পেয়েছি। তবে এ সংখ্যা কিছুটা বাড়তে পারে।

পিএসসি থেকে জানা যায়, ৪০ তম বিসিএসের নন–ক্যাডারের তালিকায় আছেন উত্তীর্ণ ৮ হাজার ১৬৬ জন চাকরিপ্রার্থী। কিন্তু এক বছরের বেশি সময় পেরিয়ে গেলেও বিধি সংক্রান্ত জটিলতায় নন–ক্যাডারদের নিয়োগের সুপারিশের তালিকা প্রকাশ করা হয়নি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি