1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
কাগজপত্রবিহীন চালকদের লাইন থেকে সরে যেতে বলায় ইউএনওকে ধাওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী আমরা আজ নব্য স্বৈরাচারের গন্ধ পাচ্ছি : শহীদ ফাইয়াজের বাবা যুক্তরাষ্ট্রে নিখোঁজ বৃষ্টিও মারা গেছেন সিলেট-ময়মনসিংহে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, জলাবদ্ধতার আশঙ্কা

জামালপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৭ ) শুরু

শফিকুল ইসলাম, জামালপুর
  • আপডেট : মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩

জামালপুর সদরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৭ ) শুরু হয়েছে।
মঙ্গলবার দুপুরে জামালপুর জিলা স্কুল মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন জামালপুর-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মির্জা জিল্লুর রহমান শিপন। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ছানোয়ার হোসেন।

এসময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন শরিফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম আলম, দিগপাইত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. বাবুল আক্তার প্রমুখ।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন সদর উপজেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি শফিকুল ইসলাম।

পরে টুর্নামেন্টের উদ্বোধনী দিনের খেলায় উপজেলার শরিফপুর ইউনিয়ন দল ও দিগপাইত ইউনিয়ন দল অংশগ্রহণ করে। খেলার নির্দিষ্ট সময়ের মধ্যে কোন দল গোল করতে না পারায় টাইব্রেকার অনুষ্ঠিত হয় এবং ৫-৪ গোলে দিগপাইত ইউনিয়ন দল শরিফপুর ইউনিয়ন দলকে পরাজিত করে।

জানা যায়, টুর্নামেন্টে সদর উপজেলার ১৫ টি ইউনিয়ন দল অংশগ্রহণ করবে। আগামী ১৭ জুন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি