1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক কর্মকর্তা, তদন্ত কমিটি জিয়া পরিবারের প্রতি কৃতজ্ঞতা, বিরোধীদের সতর্কবার্তা তথ্য প্রতিমন্ত্রীর মেয়েদের শিক্ষা স্নাতক পর্যন্ত ফ্রি করার ঘোষণা প্রধানমন্ত্রীর ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার বিজিপি নেতা দিনেশ ত্রিবেদী নুসরাত তাবাসসুমের মনোনয়ন গ্রহণে ইসিকে নির্দেশ হাইকোর্টের কাস্টমস কর্মকর্তা হত্যা: ছেলের প্রথম জন্মদিনেই বাবা সমাহিত জঙ্গি হামলার সতর্কতায় ৮ বিমানবন্দরে কড়া নিরাপত্তা, শাহজালালে বিশেষ নজর আগামী সপ্তাহে কমতে পারে লোডশেডিং, আশ্বাস বিদ্যুৎমন্ত্রীর ফুলপুরে কৃষক হত্যা: একই পরিবারের ৩ জনের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন মা-বোনদের জন্য আসছে ‘এলপিজি কার্ড’: প্রধানমন্ত্রী

ঈশ্বরগঞ্জে আম গাছে ঝুলন্ত অবস্থায় যুবকের লাশ উদ্ধার

আরিফুল হক, ঈশ্বরগঞ্জ
  • আপডেট : শনিবার, ১০ জুন, ২০২৩

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আম গাছে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় মো. শাকিল আহমেদ রিফাত (২১) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার ভোরে উপজেলার মগটুলা ইউনিয়নের তরফ পাছাইল গ্রামে এ ঘটনা ঘটে। রিফাত ওই এলাকার মৃত আজিজুল হকের ছেলে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, ২০১৭ সালে রিফাতের বাব মারা যাওয়ার পর ছেলে রিফাত লাগামহীন চলাফেরা হয়ে শুরু করে। মায়ের কোন কথাই শুনছিলো না। সে ছিলো জেদি ও একঘেয়েমি প্রকৃতির ছেলে। দুটি বিয়ে করে দুই বউকেই তালাক দিয়ে দেয়। পরে তৃতীয় আরেকটি বিয়ে করতে চাইলে এতে তার মা মোছাঃ আনোয়ার বেগম বাঁধা দেয়। পরে তৃতীয় বিয়ে করতে না পারায় বেশ কিছুদিন ধরে খাওয়া দাওয়া ছেড়ে অসুস্থ হয়ে পড়ে। একপর্যায়ে মানসিক ভারসাম্যহীন হয়ে যায় রিফাত। ঘটনার আগে শুক্রবার দিবাগত রাতেও একবার ঘরের ভেতর ফ্যানের সঙ্গে আত্মহত্যা করার চেষ্টা করেছিল সে। পরিবারের বাঁধায় তখন আর আত্মহত্যা করতে পারেনি। পরে পরিবারের লোকজন ঘুমিয়ে গেলে গভীর রাতে চুপচাপ ঘর থেকে বেরিয়ে বাড়ির পাশে পুকুরের আম গাছে রশি দিয়ে গলায় ফাঁস দেয় রিফাত। ভোরে ফাঁস লাগানো অবস্থায় রিফাতকে আম গাছে ঝুলতে দেখে প্রতিবেশীরা চিৎকার করতে থাকে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশ।

এবিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) পিএসএম মোস্তাছিনুর রহমান বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি