1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীকে কোরবানির গরু উপহার কৃষক দম্পতির

বাসস
  • আপডেট : শনিবার, ১০ জুন, ২০২৩

ঈদুল আজহায় কোরবানির জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গরু উপহার দিলেন কিশোরগঞ্জের এক কৃষক দম্পতি।

হৃদয়ের গভীর থেকে সবচেয়ে বেশি আবেগ ও সত্যিকারের ভালোবাসায় উদ্বুদ্ধ হয়ে এই দম্পতি তিন বছর ধরে গরুটি লালন-পালন করেছেন শুধু তাদের প্রিয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যাকে দেওয়ার জন্য।

প্রধানমন্ত্রীর উপ প্রেসসচিব হাসান জাহিদ তুষার জানিয়েছেন, প্রধানমন্ত্রী তাদের ভালোবাসার প্রতি শ্রদ্ধা জানিয়ে গরুটি উপহার হিসেবে গ্রহণ করতে সম্মত হয়েছেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী এই বিরল ভালোবাসার জন্য খুশি হয়েছেন এবং কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার চরকাউনা গ্রামের বাসিন্দা কৃষক দম্পতি বুলবুল আহমেদ এবং তার স্ত্রী ইশরাত জাহানকে ধন্যবাদ জানান।

শুক্রবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ মশিউর রহমান হুমায়ুন তাকে (প্রধানমন্ত্রী) বুলবুল আহমেদ ও ইশরাত জাহানের গরু পালনের কথা জানান। এই বার্তা শুনে প্রধানমন্ত্রী অভিভূত হন এবং উপহার হিসেবে গরুটি গ্রহণ করতে রাজি হন।

হাসান জাহিদ তুষার বলেন, প্রধানমন্ত্রীর ইচ্ছে এই গরুটি বুলবুল আহমেদের বাড়িতে থাকবে এবং কোরবানি হবে ঈদুল আজহায়।

তুষার আরো বলেন, শেখ হাসিনা তাকে (বুলবুল) কোরবানির গরুর মাংস স্থানীয় দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে বিতরণের অনুরোধ করেন। গরুটি ক্রস ব্রাহ্মা জাতের, যার প্রায় ৮০০ কেজি মাংস থাকবে।

বুলবুল জানান, ২০২০ সালে প্রধানমন্ত্রীকে উপহার দেওয়ার জন্য তিনি নেত্রকোনা জেলা থেকে দুই লাখ ৫০ হাজার টাকায় গরুটি কিনেছিলেন। কেনার পর তিনি কিশোরগঞ্জ জেলার বিখ্যাত পাগলা মসজিদে পাঁচ হাজার টাকা দান করার মানতও করেন, যাতে তার গরুটা সুস্থ থাকে।

বুলবুল আহমেদ জানান, তিনি ও তার স্ত্রী ইশরাত জাহান ‘আমার বাড়ি আমার খামার প্রকল্প’ থেকে ঋণ নিয়ে স্বল্প সঞ্চয় থেকে প্রধানমন্ত্রীর জন্য এই গরুটি কিনেছিলেন।

আওয়ামী লীগ সরকারই আমার বাড়ি আমার খামার প্রকল্পটি চালু করে। তিন বছর ধরে তারা অতি উৎসাহী হয়ে গরুটির যত্ন নেন।

তিনি আরো বলেন, ‘প্রধানমন্ত্রীর প্রতি অনুরাগ ও ভালোবাসা থেকেই আমরা এই গরুটি কিনে লালন-পালন করেছি।’

বুলবুল আহমেদ তার গরু উপহার হিসেবে গ্রহণ করতে রাজি হওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান।

সূত্র : বাসস

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি