1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

জামালপুরে ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত

শফিকুল ইসলাম, জামালপুর
  • আপডেট : শুক্রবার, ৯ জুন, ২০২৩

জামালপুরে ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছে এবং আহত হয়েছে একজন। শুক্রবার দুপুরে সদর উপজেলার রানাগাছা এলাকায় জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ময়মনসিংহগামী একটি ট্রাকের সাথে জামালপুরমুখী একটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আব্দুল মজিদ ও সোলায়মান নামে দুই ইজিবাইক যাত্রীর মৃত্যু হয়। এসময় ইজিবাইকের চালক ও আরও যাত্রী গুরুতর আহত হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসাপাতালে নিয়ে আসে। আহতদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে জয়নাল নামে আরও একজনের মৃত্যু হয়। পরে হাসপাতালে নেওয়ার পর শাহেদ নামে আরও এক ইজিবাইক যাত্রী মারা যায়।

দুর্ঘটনার পর ট্রাক ফেলে চালক পালিয়ে গেলে পুলিশ ট্রাকটিকে জব্দ করে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি