1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক কর্মকর্তা, তদন্ত কমিটি জিয়া পরিবারের প্রতি কৃতজ্ঞতা, বিরোধীদের সতর্কবার্তা তথ্য প্রতিমন্ত্রীর মেয়েদের শিক্ষা স্নাতক পর্যন্ত ফ্রি করার ঘোষণা প্রধানমন্ত্রীর ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার বিজিপি নেতা দিনেশ ত্রিবেদী নুসরাত তাবাসসুমের মনোনয়ন গ্রহণে ইসিকে নির্দেশ হাইকোর্টের কাস্টমস কর্মকর্তা হত্যা: ছেলের প্রথম জন্মদিনেই বাবা সমাহিত জঙ্গি হামলার সতর্কতায় ৮ বিমানবন্দরে কড়া নিরাপত্তা, শাহজালালে বিশেষ নজর আগামী সপ্তাহে কমতে পারে লোডশেডিং, আশ্বাস বিদ্যুৎমন্ত্রীর ফুলপুরে কৃষক হত্যা: একই পরিবারের ৩ জনের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন মা-বোনদের জন্য আসছে ‘এলপিজি কার্ড’: প্রধানমন্ত্রী

এইচএসসি ও সমমানের পরীক্ষা ১৭ আগস্ট শুরু

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩

এ বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা আগামী ১৭ আগস্ট থেকে শুরু হবে। আজ বৃহস্পতিবার এই পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে।

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান কুমার সরকার আজ প্রথম আলোকে এই তথ্য জানিয়েছেন। ১৭ আগস্ট থেকে এই পরীক্ষা শুরুর জন্য শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছিল শিক্ষা বোর্ড।

এর কিছুদিন আগে এই পরীক্ষার বিষয়ে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছিলেন, তিনি আশা করছেন, আগস্টের মাঝামাঝিতে এই পরীক্ষা নিতে পারবেন।

ঢাকা শিক্ষা বোর্ডের উচ্চপর্যায়ের কর্মকর্তারা জানিয়েছিলেন, আগামী জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে এ বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু এই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন তাঁরা। জুলাইয়ে এইচএসসি পরীক্ষা নেওয়ার পরিকল্পনা নিয়ে আপত্তি ওঠে। কারণ, সেটি হলে পরীক্ষার্থীদের উচ্চমাধ্যমিক ক্লাস শুরুর পর এক বছর তিন মাসেই (১৫ মাস) এই পরীক্ষায় বসতে হতো। অথচ উচ্চমাধ্যমিকের শিক্ষাবর্ষ দুই বছরের।

তাড়াহুড়া করে পরীক্ষা নেওয়ার পরিকল্পনায় শিক্ষার্থীরা পড়ার চাপে পড়ছেন বলে জানিয়েছিলেন শিক্ষাবিদ ও অভিভাবকেরা। এতে শিখন ঘাটতি থেকে যাওয়ার আশঙ্কা ছিল। আবার জুলাইয়ে পরীক্ষা হলে এসব শিক্ষার্থীর বিশ্ববিদ্যালয় পর্যায়ের ভর্তি পরীক্ষা হবে আগামী বছরের এপ্রিল থেকে জুন-জুলাইয়ে। ফলে দীর্ঘ সময়জুড়ে তাঁদের কোচিং করতে হবে। যার খরচের বোঝা পড়বে অভিভাবকদের ঘাড়ে। তাই প্রশ্ন ওঠে উচ্চশিক্ষার ভর্তির সঙ্গে সমন্বয় না করে শুধু এইচএসসি পরীক্ষা আগে আগে নিয়ে কী লাভ?

এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে খবর হওয়ার পর বিষয়টি পুনর্বিবেচনা করে শিক্ষা বোর্ডগুলো।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি