1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক কর্মকর্তা, তদন্ত কমিটি জিয়া পরিবারের প্রতি কৃতজ্ঞতা, বিরোধীদের সতর্কবার্তা তথ্য প্রতিমন্ত্রীর মেয়েদের শিক্ষা স্নাতক পর্যন্ত ফ্রি করার ঘোষণা প্রধানমন্ত্রীর ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার বিজিপি নেতা দিনেশ ত্রিবেদী নুসরাত তাবাসসুমের মনোনয়ন গ্রহণে ইসিকে নির্দেশ হাইকোর্টের কাস্টমস কর্মকর্তা হত্যা: ছেলের প্রথম জন্মদিনেই বাবা সমাহিত জঙ্গি হামলার সতর্কতায় ৮ বিমানবন্দরে কড়া নিরাপত্তা, শাহজালালে বিশেষ নজর আগামী সপ্তাহে কমতে পারে লোডশেডিং, আশ্বাস বিদ্যুৎমন্ত্রীর ফুলপুরে কৃষক হত্যা: একই পরিবারের ৩ জনের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন মা-বোনদের জন্য আসছে ‘এলপিজি কার্ড’: প্রধানমন্ত্রী

ঈশ্বরগঞ্জে জাতীয় পুষ্টি সেবা সপ্তাহের উদ্বোধন

আরিফুল হক, ঈশ্বরগঞ্জ
  • আপডেট : বুধবার, ৭ জুন, ২০২৩

‘মজবুত হলে পুষ্টির ভিত, স্মার্ট বাংলাদেশ হবে নিশ্চিত ‘ প্রতিপাদ্যেকে সামনে রেখে অপুষ্টিজনিত রোগব্যাধি থেকে প্রজন্মকে রক্ষাসহ সুস্থ ও মেধাসম্পন্ন জাতি গঠনের লক্ষ্যে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ- ২০২৩ উদ্বোধন করা হয়েছে।
(০৭ জুন) বুধবার বেলা ১১ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির আলোচনাসভা শেষে (৭-১৩ জুন পর্যন্ত) কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন।

এতে সভাপতিত্ব করেন উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. হাফিজা জেসমিন। এসময় উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সদস্য সচিব ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লোপা চোধুরীর সঞ্চালনায় বক্তব্য দেন- উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি জয়নাল আবেদীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম।

এছাড়াও এ বিষয়ে বক্তব্য দেন- উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নুসরাত জামান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. জাহিদুল হক, বিশ্বেশ্বরী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একে এম গোলাম মোস্তফা, সরিষা ইউপি চেয়ারম্যান একরাম হোসেন ভুইয়া, ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ, বাংলাদেশ প্রেসক্লাব ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক খাইরুল ইসলাম আল আমিন, ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মহিউদ্দিন রানা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি