1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুরে শিক্ষকদের কক্ষে রেখে তালা ঝুলিয়ে দেয় ফেল করা শিক্ষার্থীরা ঈশ্বরগঞ্জে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার সাকিব ‘ফালতু’ কথা বলে সরকারকে বেকায়দায় ফেলতে চান ১১ শিক্ষক মিলে পাস করাতে পারেননি ৩ শিক্ষার্থীকে রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি কী বার্তা দি‌তে হঠাৎ দি‌ল্লি গে‌লেন দীনেশ ত্রিবেদী? ‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’ ময়মনসিংহে ৫ পরীক্ষার্থীর ৭ শিক্ষক, পাস করেনি কেউ কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক

জামালপুরে প্রাইভেটকার ও ইজিবাইকের সংঘর্ষে একজন নিহত

শফিকুল ইসলাম, জামালপুর
  • আপডেট : শনিবার, ৩ জুন, ২০২৩

জামালপুরের মেলান্দহে প্রাইভেটকার ও ইজিবাইকের সংঘর্ষে একজন নিহত হয়েছে। এসময় ৫ জন ইজিবাইক যাত্রী আহত হয়। নিহত শাহীন মিয়া বানিপাকুরিয়া গ্রামের বুচা মিয়ার ছেলে। বিকালে উপজেলার মালঞ্চ এলাকায় এই দূর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান- বিকালে মালঞ্চ এলাকায় দুইটি ইজিবাইক জামালপুরের দিকে আসছিলো। এসময় একটি প্রাইভেট কার দ্রুত গতিতে এসে দুই ইজিবাইককে পেছন থেকে ধাক্কা দেয়। এসময় ঘটনাস্থলেই শাহীন মিয়ার মৃত্যু হয়। আহত হয় ৫ জন।

আহতরা হলেন ইজিবাইক যাত্রী- মরিয়ম বেগম, রেজাউল করিম, নুরুল হক ও রানা সরকার। গুরুত্বর আহত রানা সরকারকে ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়েছে৷ বাকিরা জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

দূর্ঘটনার পর পুলিশ প্রাইভেটকারটিকে আটক করলেও পালিয়ে গেছে এর চালক।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি