1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক কর্মকর্তা, তদন্ত কমিটি জিয়া পরিবারের প্রতি কৃতজ্ঞতা, বিরোধীদের সতর্কবার্তা তথ্য প্রতিমন্ত্রীর মেয়েদের শিক্ষা স্নাতক পর্যন্ত ফ্রি করার ঘোষণা প্রধানমন্ত্রীর ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার বিজিপি নেতা দিনেশ ত্রিবেদী নুসরাত তাবাসসুমের মনোনয়ন গ্রহণে ইসিকে নির্দেশ হাইকোর্টের কাস্টমস কর্মকর্তা হত্যা: ছেলের প্রথম জন্মদিনেই বাবা সমাহিত জঙ্গি হামলার সতর্কতায় ৮ বিমানবন্দরে কড়া নিরাপত্তা, শাহজালালে বিশেষ নজর আগামী সপ্তাহে কমতে পারে লোডশেডিং, আশ্বাস বিদ্যুৎমন্ত্রীর ফুলপুরে কৃষক হত্যা: একই পরিবারের ৩ জনের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন মা-বোনদের জন্য আসছে ‘এলপিজি কার্ড’: প্রধানমন্ত্রী

বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে দুই এসএসসি পরীক্ষার্থী নিহত

রাকিবুল ইসলাম রাকিব, গৌরীপুর
  • আপডেট : রবিবার, ২৮ মে, ২০২৩

ময়মনসিংহের গৌরীপুরে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছ আরো এক এসএসসি পরীক্ষার্থী। রোববার দুপুরে ময়মনসিংহ -নেত্রকোনা মহাসড়কে উপজেলার বেলতলী এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন- জেলার তারাকান্দা উপজেলার বিসকা ইউনিয়নের আবু সাঈদের ছেলে জাকির হোসেন শুভ (১৭) ও কামারিয়া ইউনিয়নের সাধুপাড়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে শাওন হাসান সুমিত (১৭)। আহত অপরজন হলেন কামারিয়া ইউনিয়নের সুরুজ আলীর পুত্র নাজমুল হাসান (১৮)।

স্থানীয় সূত্রে জানা গেছে, জাকির, শাওন ও নাজমুল স্থানীয় ক্রিয়েশন মডেল স্কুল থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করছে। তাদের পরীক্ষা কেন্দ্র ছিল পূর্বধলার কুমুদগঞ্জ উচ্চ বিদ্যালয়ে। রোববার ওই পরীক্ষা কেন্দ্রে কৃষি শিক্ষা বিষয়ে পরীক্ষায় অংশ নেয় নাজমুল। তবে ওইদিন জাকির ও শাওনের কোন পরীক্ষা না থাকায় তারা দুজন বাড়ি থেকে মোটরসাইকেলে যোগে পরীক্ষা কেন্দ্রে আসে নাজমুলকে নিতে। পরীক্ষা শেষ তিন বন্ধু মোটরসাইকেলযোগে বাড়ির পথে রওনা হলে ময়মনসিংহ- নেত্রকোনা মহাসড়কের বেলতলী এলাকায় বিরিশিরগামী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই নিহত হয় জাকির ।

আহত অবস্থায় শাওন ও নাজমুলকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শাওন। আহত নাজমুলের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়।

শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মঞ্জুরুল হক বলেন, আবেদনের পরিপ্রেক্ষিতে নিহত দুই এসএসসি পরীক্ষার্থীর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। চালক পলাতক রয়েছে। বাস জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি