1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক কর্মকর্তা, তদন্ত কমিটি জিয়া পরিবারের প্রতি কৃতজ্ঞতা, বিরোধীদের সতর্কবার্তা তথ্য প্রতিমন্ত্রীর মেয়েদের শিক্ষা স্নাতক পর্যন্ত ফ্রি করার ঘোষণা প্রধানমন্ত্রীর ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার বিজিপি নেতা দিনেশ ত্রিবেদী নুসরাত তাবাসসুমের মনোনয়ন গ্রহণে ইসিকে নির্দেশ হাইকোর্টের কাস্টমস কর্মকর্তা হত্যা: ছেলের প্রথম জন্মদিনেই বাবা সমাহিত জঙ্গি হামলার সতর্কতায় ৮ বিমানবন্দরে কড়া নিরাপত্তা, শাহজালালে বিশেষ নজর আগামী সপ্তাহে কমতে পারে লোডশেডিং, আশ্বাস বিদ্যুৎমন্ত্রীর ফুলপুরে কৃষক হত্যা: একই পরিবারের ৩ জনের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন মা-বোনদের জন্য আসছে ‘এলপিজি কার্ড’: প্রধানমন্ত্রী

আকাশপথে উঠে গেল করোনা বিধি-নিষেধ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৭ মে, ২০২৩

করোনাভাইরাস নিয়ে সব ধরনের বিধি-নিষেধ উঠিয়ে নিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। বিধি-নিষেধ বাতিলের ফলে এখন করোনা পরীক্ষা কিংবা ভ্যাকসিন সার্টিফিকেট সঙ্গে রাখতে হবে না। ২৫ মে এসংক্রান্ত নির্দেশনা জারি করে বেবিচক।

এর ফলে এত দিন বিদেশ থেকে আসতে হলে যাত্রীদের ভ্যাকসিন গ্রহণের প্রমাণ সঙ্গে রাখতে হতো। আর কারো ভ্যাকসিন দেওয়া না থাকলে করোনা পরীক্ষা করে দেশ আসতে হতো।

এদিকে বাংলাদেশ থেকে বিদেশে যাওয়ার ক্ষেত্রেও করোনা পরীক্ষার কিংবা ভ্যাকসিন গ্রহণের বাধ্যবাধকতা নেই। যাত্রী যে দেশে যাবেন, সে দেশের নির্দেশনা অনুসরণ করবেন।

এর আগে বিদেশ থেকে বাংলাদেশে আসতে অনলাইনের হেলথ ডিক্লারেশন ফরম পূরণ করতে হতো যাত্রীদের।

২০২২ সালের ৩০ অক্টোবর এ নির্দেশনা বাতিল করে বেবিচক। তখন নির্দেশনা দেওয়া হয়েছিল, যাত্রীদের ভ্যাকসিন গ্রহণের প্রমাণ সঙ্গে রাখতে হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি