1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

শর্তসাপেক্ষে বাড়তি নিরাপত্তা ফিরে পাচ্ছেন ৪ রাষ্ট্রদূত : স্বরাষ্ট্রমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৭ মে, ২০২৩

ঢাকায় নিযুক্ত ভারত, সৌদি আরব, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের রাষ্ট্রদূতদের জন্য শর্তসাপেক্ষে পুলিশের নেতৃত্বে এসকর্ট সুবিধা বহাল থাকার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আজ শনিবার (২৭ মে) দুপুরে গণমাধ্যমকে দূতাবাসগুলোর চাহিদা সাপেক্ষে এসকর্ট সুবিধা বহাল থাকার কথা জানিয়েছেন তিনি

তিনি বলেন, ২০১৩ সালে আগুন সন্ত্রাসের প্রেক্ষিতে কয়েকজন রাষ্ট্রদূতকে বাইরে চলাফেরার সময় পুলিশ সদস্যদের সমন্বয়ে সার্বক্ষণিক এসকর্ট সুবিধা দেওয়া হতো। কিন্তু এখন আগের পরিস্থিতি না থাকায় তাদের এসকর্ট সুবিধা তুলে নেওয়া হয়েছিল। তবে রাষ্ট্রদূতরা চাইলে আবারও এসকর্ট সুবিধা ফিরে পাবেন।

তিনি বলেন, ‘শর্তসাপেক্ষে সবাই এসকর্ট সুবিধা ফিরে পাবে। রাষ্ট্রদূতদের এসকর্ট সুবিধা দেওয়ার জন্য আমাদের আনসার গার্ড রেজিমেন্ট সদস্যরা প্রস্তুত রয়েছে।’

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, কোনো দূতাবাস যদি মনে করে তাদের এসকর্ট সুবিধা দরকার, তাহলে তারা সেই সুবিধা নিতে পারবে। একজন পুলিশ কমান্ডারের নেতৃত্বে তাদের এসকর্ট সুবিধা দেওয়া হবে।

গত ১৪ মে এক আকস্মিক সিদ্ধান্তে বাংলাদেশে নিযুক্ত সব দেশের রাষ্ট্রদূতদের একই ধরনের নিরাপত্তা সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। এ জন্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, জাপান, অস্ট্রেলিয়া ও আরবের মিশন প্রধানরা ঢাকায় যে বিশেষ প্রটোকল পেতেন তা আর পাচ্ছেন না। এ ছাড়া বিদেশি রাষ্ট্রদূতরা পতাকা উড়িয়ে চলাচল করতে পারবেন না বলেও সিদ্ধান্ত হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি