1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

চলন্ত উড়োজাহাজের দরজা খুললেন যুবক, যাত্রীরা অজ্ঞান

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৬ মে, ২০২৩

দক্ষিণ কোরিয়ায় এশিয়ানা এয়ারলাইনসের অভ্যন্তরীণ একটি ফ্লাইটে চলন্ত উড়োজাহাজের ‘জরুরি দরজা’ খোলার ঘটনা ঘটেছে। ওই দরজা খোলা অবস্থাতেই উড়োজাহাজটি আজ শুক্রবার দেগু আন্তর্জাতিক বিমানবন্দরে এসে অবতরণ করে। উড়োজাহাজটি জেজু দ্বীপ থেকে যাত্রা শুরু করেছিল। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, যাত্রা শুরুর এক ঘণ্টা পরই এক যুবক উড়োজাহাজের ‘জরুরি দরজা’ খোলেন। এ সময় উড়োজাহাজটি ভূপৃষ্ঠ থেকে ২৫০ মিটার ওপরে ছিল। এ ঘটনায় উড়োজাহাজের ১৯৪ আরোহীই বেঁচে আছেন। তবে অনেকেই অজ্ঞান হয়ে পড়েছিলেন। শ্বাসপ্রশ্বাসে সমস্যা হওয়ায় অনেককেই হাসপাতালে ভর্তি করা হয়। জরুরি দরজা খোলার ঘটনায় অভিযুক্ত যুবককে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ।

ওই যুবককে কেন থামানো যায়নি, এ বিষয়ে অন্য যাত্রীরা স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, ওই সময়ে উড়োজাহাজটি অবতরণ করছিল। ওই যুবক উড়োজাহাজ থেকে লাফিয়ে পড়ার চেষ্টাও করেছিলেন বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

উড়োজাহাজের এক আরোহী দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহ্যাপকে বলেন, ‘দরজার সামনে থাকা যাত্রীরা একে একে অজ্ঞান হয়ে পড়েন। আমি ভেবেছিলাম উড়োজাহাজটি বুঝি বিধ্বস্ত হয়ে যাবে, আর আমি মারা যাব।’

উড়োজাহাজে বেশ কয়েকজন স্কুলপড়ুয়া শিশুও ছিল। এক স্কুলশিক্ষার্থীর মা বলেন, শিশুরা ভয়ে কাঁদছিল।

ওই যুবক কেন এ কাণ্ড ঘটিয়েছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাতে পারেনি পুলিশ। পুলিশ বলছে, গ্রেপ্তারের সময় ওই যুবক মদ্যপ অবস্থায়ও ছিল না। বিষয়টি তদন্ত করে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি