1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে

সীমান্তে বিজিবি ও বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত

শফিকুল ইসলাম, জামালপুর
  • আপডেট : বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩

বর্ডার গার্ড বাংলাদেশ এর ময়মনসিংহ সেক্টরের আওতাধীন ০৩টি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় (ময়মনসিংহ, শেরপুর, জামালপুর ও নেত্রকোনা) সাম্প্রতিক সময়ে বন্য হাতির অনুপ্রবেশ ও আক্রমণ হতে সীমান্তবর্তী জনসাধারণের জানমাল ও ফসল রক্ষার্থে বিজিবির সংশ্লিষ্ট বিওপি সমূহ প্রতিপক্ষ বিএসএফ এর ক্যাম্পের সাথে অদ্য ১৮ মে ২০২৩ তারিখ মোট ২৬টি স্থানে পতাকা বৈঠকের আয়োজন করে। এছাড়াও গতকাল এতদবিষয়ে সংশ্লিষ্ট এলাকার সাধারণ জনসাধারণকে সাথে নিয়ে সচেতনতামূলক সভার আয়োজন করা হয়।

পতাকা বৈঠকে ভারত হতে আগত বন্য হাতির উপদ্রব বৃদ্ধি পাওয়া, বন্য হাতির আক্রমণে কয়েকজন বাংলাদেশী নাগরিক নিহত/আহত হওয়া, হাতি কর্তৃক ফসলি জমির পাকা ধান নষ্ট করা, জনবসতি এলাকায় প্রবেশ করে গাছপালা ও বাড়ি-ঘরের ক্ষয়ক্ষতি সাধন করার বিষয়টি উত্থাপন করে এ বিষয়ে প্রতিরোধমূলক প্রয়োজনীয় কার্যকরী ব্যবস্থা গ্রহেণের জন্য অনুরোধ জানানো হয়।

এ ব্যাপারে বিএসএফ কোম্পানী/ক্যাম্প কমান্ডারগণ যথাযথ কার্যকরী ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। এছাড়াও সীমান্ত সংশ্লিষ্ট অন্যান্য বিষয় সমূহ নিরসনকল্পে উভয়পক্ষ সার্বিক সহযোগিতা প্রদানের বিষয়ে আলোচনা করা হয়।

পরিশেষে উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকার আশাবাদ ব্যক্ত করে শান্তিপূর্ণ পরিবেশে পতাকা বৈঠক শেষ করা হয়।

জামালপুর ৩৫ ব্যাটালিয়ন এর পক্ষ থেকে রিজিয়ন সদর দপ্তর, সরাইল প্রেস বিজ্ঞপ্তি মারফত ১৮ মে তারিখে বিজ্ঞপ্তি নং-০১/২০২৩ এ তথ্য জানানো হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি