1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
কারা মহাপরিদর্শক মোতাহের হোসেনকে সরিয়ে দেওয়া হয়েছে একনেকে ১০ প্রকল্প অনুমোদন, ব্যয় হবে প্রায় ৯ হাজার ৩৩৪ কোটি টাকা বিশ্বের সেরা এয়ারলাইন কোনগুলো জেনে নিন ধানমন্ডির ইচিগো রেস্টুরেন্টে অভিযান, লাখ টাকা জরিমানা ১৮ কোটি জনগণের প্রত্যাশা পূরণে কাজ করব : দুদক চেয়ারম্যান রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন সবই দেখা যাবে ১২ ঘণ্টার জন্য মুক্তি পেলেন দীপু মনি গণমাধ্যম এখন অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি স্বাধীন: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ ৯৯৯-এ ফোন, মহাখালী থেকে চুরি হওয়া বাস উদ্ধার মিরপুর বেড়িবাঁধে

গৌরীপুরে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন পালিত

রাকিবুল ইসলাম রাকিব, গৌরীপুর
  • আপডেট : বুধবার, ১৭ মে, ২০২৩

বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও দোআ অনুষ্ঠিত হয়েছে।

দিবসটি উদযাপন উপলক্ষে বুধবার দুপুরে উপজেলা শেখ রাসেল স্মৃতি সংঘের উদ্যোগে পৌর শহরে শোভাযাত্রা শেষে উত্তরবাজার টেম্পুস্ট্যান্ড এলাকায় আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গৌরীপুর আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সোমনাথ সাহা।

উপজেলা শেখ রাসেল স্মৃতি সংঘের সভাপতি তোফাজ্জল হোসেন সোহেলের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ রাসিকের সঞ্চালনায় প্রধান আরো বক্তব্য দেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ রফিকুল ইসলাম দিপু, পৌর কাউন্সিলর মাসুদ মিয়া রতন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আলী ইকরাম রনি, উপজেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সভাপতি নাজিমুল ইসলাম শুভ, সাবেক সাধারণ সম্পাদক এসএম জিল্লুর রহমান প্রমুখ।

আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থতা ও দীর্ঘায়ূ এবং বঙ্গবন্ধু পরিবারের শহীদ সদস্যদের আত্মার শান্তি কামনায় দোআ অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি