1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক কর্মকর্তা, তদন্ত কমিটি জিয়া পরিবারের প্রতি কৃতজ্ঞতা, বিরোধীদের সতর্কবার্তা তথ্য প্রতিমন্ত্রীর মেয়েদের শিক্ষা স্নাতক পর্যন্ত ফ্রি করার ঘোষণা প্রধানমন্ত্রীর ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার বিজিপি নেতা দিনেশ ত্রিবেদী নুসরাত তাবাসসুমের মনোনয়ন গ্রহণে ইসিকে নির্দেশ হাইকোর্টের কাস্টমস কর্মকর্তা হত্যা: ছেলের প্রথম জন্মদিনেই বাবা সমাহিত জঙ্গি হামলার সতর্কতায় ৮ বিমানবন্দরে কড়া নিরাপত্তা, শাহজালালে বিশেষ নজর আগামী সপ্তাহে কমতে পারে লোডশেডিং, আশ্বাস বিদ্যুৎমন্ত্রীর ফুলপুরে কৃষক হত্যা: একই পরিবারের ৩ জনের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন মা-বোনদের জন্য আসছে ‘এলপিজি কার্ড’: প্রধানমন্ত্রী

ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে নারী কারাবন্দীর আত্মহত্যা

উবায়দুল হক, ময়মনসিংহ
  • আপডেট : সোমবার, ১৫ মে, ২০২৩

ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে কারাবন্দী থাকা মোছা. ফারজানা খাতুন (২২) নামে এক নারী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে৷ সোমবার (১৫ মে) দুপুর পৌনে ২ টার দিকে কারাগারের ভিতরে টিনের চালা ঘরের পিছনের অংশে এ ঘটনা ঘটে।

পরে টের পেয়ে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। নিহত ফারজানা খাতুন জামালপুর জেলার সদর উপজেলার চর যথার্থপুর গ্রামের চান্দাপাড়া এলাকার আব্দুল হালিমের স্ত্রী।

ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার জাহানারা বেগম বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত ফারজানা জামালপুর জেলা কারাগারের আসামি। উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। তার হাত ও পা’য়ে প্লাস্টার করা ছিল, চিকিৎসাও চলছিল। ঘটনার দিন দুপুরের দিকে জেলখানার ভিতরে চালা ঘরের পিছনের অংশে নিজের ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করার চেষ্টা করে। পরে বিষয়টি টের পেয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, দাম্পত্য কলহের জেরে গত ৮ এপ্রিল নিজের আড়াই বছর বয়সী মেয়ে রিয়া মনিকে খাবারের সাথে বিষ মিশিয়ে হত্যা করে। হত্যার পরদিন পুলিশ তাকে গ্রেপ্তার করে জামালপুর জেলা কারাগারে পাঠায়। ওই আসামি কারাগারে যাওয়ার পর থেকেই মানসিকভাবে বিকারগ্রস্থ ছিল। এরপর সেখান থেকে চিকিৎসার জন্য গত ২৮ এপ্রিল তাকে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়।

বর্তমানে মরদেহ ময়নাতদন্তের জন্য মরদেহটি ময়মনসিংহ মেডিকেলের মর্গে রাখা হয়েছে বলেও জানান জাহানারা বেগম।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি