1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
কাগজপত্রবিহীন চালকদের লাইন থেকে সরে যেতে বলায় ইউএনওকে ধাওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী আমরা আজ নব্য স্বৈরাচারের গন্ধ পাচ্ছি : শহীদ ফাইয়াজের বাবা যুক্তরাষ্ট্রে নিখোঁজ বৃষ্টিও মারা গেছেন সিলেট-ময়মনসিংহে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, জলাবদ্ধতার আশঙ্কা

জামালপুরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে সাবেক স্ত্রীর অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

শফিকুল ইসলাম, জামালপুর
  • আপডেট : শনিবার, ১৩ মে, ২০২৩

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে সাবেক স্ত্রীর অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন হয়েছে।

আজ শনিবার দুপুরে সাধুরপাড়া ইউনিয়নের কামালেরবাত্তী বাজারে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাহমুদুল আলম বাবু জানান, পাশ্ববর্তী বগারচর ইউনিয়নের ঘাসিরপাড়া এলাকার জহুরুল হকের মেয়ে ছাবিনা ইয়াসমিনকে দ্বিতীয় স্ত্রী হিসেবে বিয়ে করেন। বিয়ের পর থেকে ভালোভাবেই সংসার চলছিলো এবং তাদের ছয় মাস বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। কিন্তু কতিপয় মানুষের যোগসাজসে ছাবিনা ইয়াসমিন তার প্রথম স্ত্রীকে তালাক দিতে চাপ প্রয়োগ করতে থাকে। এক পর্যায়ে এনিয়ে সংসারে চরম অশান্তি শুরু হলে সম্প্রতি ছাবিনা ইয়াসমিনকে তালাক দেয় মাহমুদুল আলম বাবু। এরপর ছাবিনা ইয়াসমিন একটি মামলা দায়ের করে।

মাহমুদুল আলম বাবু তার কন্যা সন্তানের ভরণপোষণসহ আদালতের যেকোন রায় মেনে নিতে রাজি আছেন। কিন্তু তার সাবেক স্ত্রী আদালতের উপর আস্থা না রেখে তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে সাম্প্রতিক সময়ে ফেসবুকসহ কিছু মিডিয়ায় মিথ্যা অপপ্রচার চালিয়ে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি