1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক কর্মকর্তা, তদন্ত কমিটি জিয়া পরিবারের প্রতি কৃতজ্ঞতা, বিরোধীদের সতর্কবার্তা তথ্য প্রতিমন্ত্রীর মেয়েদের শিক্ষা স্নাতক পর্যন্ত ফ্রি করার ঘোষণা প্রধানমন্ত্রীর ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার বিজিপি নেতা দিনেশ ত্রিবেদী নুসরাত তাবাসসুমের মনোনয়ন গ্রহণে ইসিকে নির্দেশ হাইকোর্টের কাস্টমস কর্মকর্তা হত্যা: ছেলের প্রথম জন্মদিনেই বাবা সমাহিত জঙ্গি হামলার সতর্কতায় ৮ বিমানবন্দরে কড়া নিরাপত্তা, শাহজালালে বিশেষ নজর আগামী সপ্তাহে কমতে পারে লোডশেডিং, আশ্বাস বিদ্যুৎমন্ত্রীর ফুলপুরে কৃষক হত্যা: একই পরিবারের ৩ জনের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন মা-বোনদের জন্য আসছে ‘এলপিজি কার্ড’: প্রধানমন্ত্রী

ভালুকায় ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩, ট্রাক জব্দ

উবায়দুল হক, ময়মনসিংহ
  • আপডেট : মঙ্গলবার, ৯ মে, ২০২৩

ময়মনসিংহের ভালুকায় ডাকাতির প্রস্তুতিকালে তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হল- ভালুকা নারাঙ্গীপাড়ার হেলাল উদ্দিনের ছেলে মোশারফ হোসেন (৩০), চাঁদপুরের ইব্রাহিমপুরেরর কাদের আলীর ছেলে রাসেল গাজী (২৬) ও রসুলপুর বালিয়ার মোস্তফার ছেলে মো. হানিফ (২৯)।

সোমবার (৮ মে) রাতে উপজেলার বাঁশিল গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ওই সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ট্রাক, কাটারসহ দেশিয় অস্ত্র জব্দ করা হয়।

ভালুকা মডেল থানার ওসি মোহাম্মদ কামাল হোসেন জানান, সোমবার গভীর রাতে উপজেলার বাঁশিল গ্রামের তালতলা এলাকায় বসে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল একদল ডাকাত। টহল পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা দৌড়ে পালাতে থাকে। তখন তাড়া করে পুলিশ তিন জনকে আটক করে। পরে গ্রেপ্তারকৃতদেএ বিরুদ্ধে নিয়মিত মামলা দিয়ে সাত দিনের রিমান্ড আবেদনে মঙ্গলবার তাদেরকে আদালতে সোপর্দ করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি