1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু

কৃষকের ধান ঘরে তুলতে ভর্তুর্কি মূল্যে কম্বাইন্ড হারভেস্টার

রাকিবুল ইসলাম রাকিব, গৌরীপুর
  • আপডেট : সোমবার, ৮ মে, ২০২৩

শ্রমিক সংকট, ধান কাটা মজুরি বৃদ্ধি ও প্রাকৃতিক দুর্যোগে খেতের ধান ঘরে তুলতে দুশ্চিন্তায় থাকে কৃষক। কৃষকের এই দুশ্চিন্তা দূর করতে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা কৃষি অফিসের উদ্যোগে ভর্তুর্কি মূল্যে কম্বাইন্ড হারভেস্টার মেশিন(আধুনিক ধান কাটার যন্ত্র) বিতরণ করা হয়েছে।

সোমবার বিকালে উপজেলা কৃষি অফিসের সামনে আয়োজিত অনুষ্ঠানে অতিথি থেকে উপজেলা চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান আনুষ্ঠানিক ভাবে কৃষকদের হাতে কম্বাইন্ড হারভেস্টারের চাবি তুল দেন। এছাড়াও তিনজন কৃষককে ভুর্তুকি মূল্যে পাওয়ার থ্রেসার বিতরণ করা হয়।

কম্বাইন্ড হারভেস্টার পাওয়া কৃষক হলেন কাঞ্চন মিয়া। পাওয়ার থ্রেসার পাওয়া তিন কৃষক হলেন রেজাউল করিম, মোঃ আব্দুল গনি ও ইকবাল হোসেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আফসানা, উপজেলা কৃষি অফিসার লুৎফুন্নাহার লিপি, উপজেলা কৃষি সম্প্রসারণ রাকিবুল হাসান তুষার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুর রহিম প্রমুখ।

উপজেলা কৃষি অফিসার লুৎফুন্নাহার লিপি বলেন, কম্বাইন্ড হারভেস্টার মেশিনের মূল্য ৩৯ লাখ টাকা। এরমধ্যে ১৫ লাখ ৭৫ হাজার টাকা কৃষক ভর্তুকি পেয়েছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি