1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক কর্মকর্তা, তদন্ত কমিটি জিয়া পরিবারের প্রতি কৃতজ্ঞতা, বিরোধীদের সতর্কবার্তা তথ্য প্রতিমন্ত্রীর মেয়েদের শিক্ষা স্নাতক পর্যন্ত ফ্রি করার ঘোষণা প্রধানমন্ত্রীর ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার বিজিপি নেতা দিনেশ ত্রিবেদী নুসরাত তাবাসসুমের মনোনয়ন গ্রহণে ইসিকে নির্দেশ হাইকোর্টের কাস্টমস কর্মকর্তা হত্যা: ছেলের প্রথম জন্মদিনেই বাবা সমাহিত জঙ্গি হামলার সতর্কতায় ৮ বিমানবন্দরে কড়া নিরাপত্তা, শাহজালালে বিশেষ নজর আগামী সপ্তাহে কমতে পারে লোডশেডিং, আশ্বাস বিদ্যুৎমন্ত্রীর ফুলপুরে কৃষক হত্যা: একই পরিবারের ৩ জনের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন মা-বোনদের জন্য আসছে ‘এলপিজি কার্ড’: প্রধানমন্ত্রী

সাড়ে ৪ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে রেল যোগাযোগ স্বাভাবিক

উবায়দুল হক, ময়মনসিংহ
  • আপডেট : মঙ্গলবার, ৯ মে, ২০২৩

সাড়ে ৪ ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-ময়মনসিংহ রুটে সচল হয়েছে ট্রেন চলাচল। সোমবার (৮ মে) দিবাগত রাত সোয়া ১ টার দিকে রেল যোগাযোগ স্বাভাবিক হয়। এর আগে, রাত সাড়ে ৮ টার দিকে ময়মনসিংহের ত্রিশালের আহম্মেদ বাড়ি এলাকার একটি রেল ব্রিজের নিচের মাটি সরে যাওয়ায় বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল।

ময়মনসিংহ রেলওয়ে জংশন স্টেশনের সুপারিনটেনন্ডেন্ট নাজমুল হক খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, উপজেলার ফাতেমা নগর ও আউলিয়া নগর রেলস্টেশন মাঝামাঝি আহম্মেদ বাড়ি এলাকার রেললাইনের একটি সেতুর সংস্কার কাজ চলছিল। এর মধ্যে সন্ধ্যার পর ময়মনসিংহগামী যমুনা এক্সপ্রেস ট্রেন দ্রুত গতিতে ওই সেতুটি পার হওয়ার পর নিচের কিছু অংশের মাটি সরে যায়।

পরবর্তী সময়ে ময়মনসিংহ থেকে ঢাকাগামী অগ্নিবীণা এক্সপ্রেস যাওয়ার সময় ব্রিজের নিচের মাটি সরে যাওয়ার বিষয়টি সবার নজরে আসে। পরে অগ্নিবীণা এক্সপ্রেসকে থামানো হয় ও সংস্কার কাজ করা করা হয়। এসময় বন্ধ ছিল ঢাকা-ময়মনসিংহ রুটের রেল যোগাযোগ। এতে অগ্নিবীণা এক্সপ্রেস ছাড়াও ফাতেমা নগর স্টেশনে জামালপুর এক্সপ্রেস ও আউলিয়া নগর স্টেশনে ব্রহ্মপুত্র এক্সপ্রেস আটকা পড়ে। পরে সংস্কার কাজ শেষে রাত সোয়া ১ টার দিকে ফের সচল হয় ওই রুটের ট্রেন চলাচল।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি