1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক কর্মকর্তা, তদন্ত কমিটি জিয়া পরিবারের প্রতি কৃতজ্ঞতা, বিরোধীদের সতর্কবার্তা তথ্য প্রতিমন্ত্রীর মেয়েদের শিক্ষা স্নাতক পর্যন্ত ফ্রি করার ঘোষণা প্রধানমন্ত্রীর ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার বিজিপি নেতা দিনেশ ত্রিবেদী নুসরাত তাবাসসুমের মনোনয়ন গ্রহণে ইসিকে নির্দেশ হাইকোর্টের কাস্টমস কর্মকর্তা হত্যা: ছেলের প্রথম জন্মদিনেই বাবা সমাহিত জঙ্গি হামলার সতর্কতায় ৮ বিমানবন্দরে কড়া নিরাপত্তা, শাহজালালে বিশেষ নজর আগামী সপ্তাহে কমতে পারে লোডশেডিং, আশ্বাস বিদ্যুৎমন্ত্রীর ফুলপুরে কৃষক হত্যা: একই পরিবারের ৩ জনের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন মা-বোনদের জন্য আসছে ‘এলপিজি কার্ড’: প্রধানমন্ত্রী

এই সরকারের অধীনে আর কোনো নির্বাচনে যাবে না বিএনপি : মির্জা ফখরুল

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৭ মে, ২০২৩

বিএনপি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন চায় বলে উল্লেখ করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তার দল এই সরকারের অধীনে আর কোনো নির্বাচনে অংশ নেবে না।

রোববার ঠাকুরগাঁওয়ের কালিবাড়ি পৌর মিলনায়তনে সদর উপজেলা বিএনপির কাউন্সিলের দ্বিতীয় অধীবেশনে তিনি এ কথা বলেন।

বিএনপির মহাসচিব বলেন, এ সরকারকে পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা দিয়ে নতুন নির্বাচন কমিশন গঠন করতে হবে। তবেই এদেশে দলীয় যে সংকট রয়েছে তা নিরসন হবে।

এসব দাবি আদায়ে তিনি বিএনপির তৃণমুল নেতাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

মির্জা ফখরুল অভিযোগ করেন, রাষ্ট্রের সকল যন্ত্র ব্যবহার করে দেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছে সরকার। মিথ্যা মামলা দিয়ে খালেদা জিয়াকে গৃহবন্দী এবং তারেক রহমানকে বিদেশে নির্বাসিত করা হয়েছে। তিনি ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি করেন। পরে তিনি পৌর বিএনপির দ্বিতীয় অধীবেশনে যোগ দেন।

এ সময় জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান রহমান, সহসভাপতি ফয়গাম আলী, সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল্লাহ মাসুদ, আব্দুল হানান হান্নুসহ জেলা, উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি