1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
কাগজপত্রবিহীন চালকদের লাইন থেকে সরে যেতে বলায় ইউএনওকে ধাওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী আমরা আজ নব্য স্বৈরাচারের গন্ধ পাচ্ছি : শহীদ ফাইয়াজের বাবা যুক্তরাষ্ট্রে নিখোঁজ বৃষ্টিও মারা গেছেন সিলেট-ময়মনসিংহে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, জলাবদ্ধতার আশঙ্কা

৫ মামলায় মামুনুল হকের জামিন, মুক্তিতে বাধা আরও ২৪টি

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৩ মে, ২০২৩

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষ ও ভাঙচুরের অভিযোগে করা পৃথক পাঁচটি মামলায় খেলাফত মজলিশের মহাসচিব মামুনুল হককে জামিন দিয়েছেন হাইকোর্ট। এসব মামলার মধ্যে চারটি রাজধানীর পল্টন থানার এবং একটি চট্টগ্রামের হাটহাজারী থানার। তাঁর পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বুধবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের বেঞ্চ এই জামিন দেন। মামুনুল হকের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট হেলাল উদ্দিন মোল্লা। মামলাগুলো ২০২১ সালে দায়ের করা হয়।

হেলাল উদ্দিন মোল্লা সাংবাদিকদের বলেন, তাঁর বিরুদ্ধে মোট ৪১টি মামলা রয়েছে। এর মধ্যে ১২টি মামলায় গ্রেপ্তারের আগেই জামিন পেয়েছিলেন। আজ পাঁচটিতে জামিন পেলেন। মামুনুল হকের কারামুক্তির জন্য বাকি ২৪টি মামলায় জামিন প্রয়োজন। ২০২১ সালের ১৮ এপ্রিল মামুনুল হককে গ্রেপ্তার করে পুলিশ। সেই থেকে তিনি কারাগারে রয়েছেন।

মামুনুল হকের বিরুদ্ধে করা ৪১টি মামলার মধ্যে মতিঝিল থানায় করা ৪টি, পল্টন থানায় ৯টি, নারায়ণগঞ্জের সোনারগাঁও থানায় ৩টি, সিদ্ধিরগঞ্জে ৩টি, হাটহাজারী মডেল থানায় ৮টি, খুলনার সোনাডাঙ্গা থানায় ১টি, কুমিল্লার চান্দিনা থানায় ১টি, রাজধানীর ভাটারা থানায় ১টি, মোহাম্মদপুর থানায় ১টি, দারুস সালাম থানায় ৫টি ও মিরপুর মডেল থানায় ৩টি। এ ছাড়া তাঁর বিরুদ্ধে ঢাকার বিশেষ ট্রাইব্যুনালেও দুটি মামলা দায়ের হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি