1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক কর্মকর্তা, তদন্ত কমিটি জিয়া পরিবারের প্রতি কৃতজ্ঞতা, বিরোধীদের সতর্কবার্তা তথ্য প্রতিমন্ত্রীর মেয়েদের শিক্ষা স্নাতক পর্যন্ত ফ্রি করার ঘোষণা প্রধানমন্ত্রীর ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার বিজিপি নেতা দিনেশ ত্রিবেদী নুসরাত তাবাসসুমের মনোনয়ন গ্রহণে ইসিকে নির্দেশ হাইকোর্টের কাস্টমস কর্মকর্তা হত্যা: ছেলের প্রথম জন্মদিনেই বাবা সমাহিত জঙ্গি হামলার সতর্কতায় ৮ বিমানবন্দরে কড়া নিরাপত্তা, শাহজালালে বিশেষ নজর আগামী সপ্তাহে কমতে পারে লোডশেডিং, আশ্বাস বিদ্যুৎমন্ত্রীর ফুলপুরে কৃষক হত্যা: একই পরিবারের ৩ জনের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন মা-বোনদের জন্য আসছে ‘এলপিজি কার্ড’: প্রধানমন্ত্রী

সাংবাদিকদের সঙ্গে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীর মতবিনিময়

আরিফুল হক, ঈশ্বরগঞ্জ
  • আপডেট : বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৮ ঈশ্বরগঞ্জ আসনে আওয়ামী লীগের মনোয়ন প্রত্যাশী তরুণ রাজনীতিবিদ মাসুদ হাসান তূর্ণ কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।

বুধবার (২৬ এপ্রিল) দুপুরে ঈশ্বরগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। মতবিনিময় সভায় আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আনুষ্ঠানিক ভাবে ময়মনসিংহ-৮ ঈশ্বরগঞ্জ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রার্থী ঘোষণা দেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাবেক সদস্য ও সহ-সভাপতি এবং ঈশ্বরগঞ্জ উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক তরুণ এই রাজনীতিবিদ।

উপজেলা আ.লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক পলাশ গুণের সঞ্চালনায় ঈশ্বরগঞ্জ সরকারি কলেজের সাবেক ভিপি ও উপজেলা আ.লীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিক, স্বাশিপের সভাপতি আব্দুল্লাহ আল মামুন কামাল, সদর ইউপি চেয়ারম্যান আবু হানিফা হানিফ, উপজেলা যুব লীগের সাবেক সদস্য রফিকুল ইসলাম রবিসহ উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় আওয়ামী লীগের মনোয়ন প্রত্যাশী মাসুদ হাসান তূর্ণ বলেন, মতবিনিময়কালে তিনি বলেন, বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়নে এবং দেশের অব্যাহত উন্নয়ন ও ঈশ্বরগঞ্জ উপজেলার সার্বিক উন্নয়ন এবং জনকল্যাণে নিবেদিত থেকে কাজ করার লক্ষ্য নিয়েই নির্বাচনে অংশগ্রহণ করতে চান। তিনি আশা করেন আগামী নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা তাঁর কাজের মুল্যয়ন করবেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি