1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

৪২ চাকার লড়ি উঠতেই ভেঙে পড়লো ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বেইলি ব্রীজ

উবায়দুল হক, ময়মনসিংহ
  • আপডেট : বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩

ঢাকা থেকে ময়মনসিংহ পাওয়ার স্টেশনে বিদ্যুতের ৫২ কেবি ট্রান্সফরমার পরিবহনের সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ত্রিশালের চেলেরঘাট বেইলি ব্রিজ ভেঙ্গে পড়েছে। এসময় আরও একটি প্রাইভেটকার ছিল ব্রীজের উপর। বুধবার (২৬ এপ্রিল) সন্ধ্যা পৌনে ৬ টার দিকে এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছে অন্তত ৪ জন।

ত্রিশাল থানা পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ময়মনসিংহ পাওয়ার স্টেশনে নতুন করে সংযোজনের জন্য বিদ্যুতের ৫২ কেবি ট্রান্সফরমার ৪২ চাকার লড়ি দিয়ে ঢাকা থেকে ময়মনসিংহে নেয়া হচ্ছিল। বুধবার সন্ধায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চেলেরঘাট নামক স্থানে খিরু নদীর ওপর নির্মিত বেইলি ব্রিজ ভেঙ্গে নদীতে পড়ে যায়। এসময় লড়ির পাশে থাকা একটি প্রাইভেটকারও নদীতে পরে। এতে প্রাইভেটকারে থাকা চার যাত্রী আহত হয়েছে।

পরে তাদেরকে উদ্ধার স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। অন্য দিকে এ ঘটনায় দুই লেনে বন্ধ হয়ে যায় যান চলাচল। পরে ত্রিশাল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের দুই লেন বন্ধ করে ময়মনসিংহ থেকে ঢাকাগামী লেন দিয়ে চলাচলের ব্যবস্থা করেন।

সন্ধ্যার পর ঘটনাস্থল পরিদর্শনে যান স্থানীয় সংসদ সদস্য হাফেজ রুহুল আমীন মাদানী, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস ও বিদ্যুতের নির্বাহী প্রকৌশলীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার আবুল কালাম জানান, আমরা পৌনে ছয়টার দিকে সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে দেখি ব্রীজের মাঝ বরাবর ভেঙ্গে একটি লড়ি ও প্রাইভেটকার নদীতে পরে গেছে। এতে প্রাইভেটকারে থাকা ৪ যাত্রী আহত হয়। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

ত্রিশাল থানার ওসি মাঈন উদ্দিন জানান, ৪২ চাকার ওভারলোড গাড়ি যাওয়ায় সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চেলেরঘাটে দুটি ব্রিজের মধ্যে পুরাতন বেইলি ব্রিজটি ভেঙ্গে যায়। এতে যান চলাচলে সাময়িক বিঘ্ন ঘটে। পরে মহাসড়কের দুই লেন দিয়ে দুপাশের গাড়ি চলাচলের ব্যবস্থা করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি