1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

রাজধানীর বিভিন্ন এলাকায় ছড়াচ্ছে গ্যাসের গন্ধ, আতঙ্কে নগরবাসী

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩

রাজধানীর বেশ কয়েকটি এলাকায় গ্যাসের গন্ধ ছড়িয়ে পড়েছে। এতে স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েছেন। আজ সোমবার রাত ১১টার দিকে বিভিন্ন এলাকা থেকে এ খবর আসতে শুরু করেছে।

ইতিমধ্যে রাজধানীর মগবাজার, রামপুরা, দিলু রোড, মহাখালী, বসুন্ধরা আবাসিক এলাকা, বাড্ডা ও হাজারীবাগ এলাকায় গ্যাসের গন্ধ ছড়িয়ে পড়ার খবর পাওয়া গেছে। বিভিন্ন এলাকার মসজিদ থেকে মাইকে ঘোষণা দিয়ে গ্যাসের চুলা না জ্বালানো এবং দেশলাই না জ্বালানোর অনুরোধ জানানো হয়েছে।

গ্যাসের গন্ধ ছড়িয়ে পড়ায় আতঙ্কিত হয়ে অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছেন। অনেকে অভিযোগ করেছেন, তিতাসের জরুরি যোগাযোগের নম্বরে ফোন করে সংযোগ পাননি।

গ্যাস ছড়িয়ে পড়ার খবর প্রথম আসে রামপুরা থেকে। স্থানীয় বাসিন্দারা জাতীয় জরুরি সেবার নম্বর ৯৯৯–এ ফোন দিয়ে বিষয়টি জানালে ঘটনাস্থলে যায় পুলিশ। পুলিশ জানায়, রামপুরার মোল্লাবাড়ি, রামপুরা বাজার ও তালতলা এলাকার রাস্তায় গ্যাসের গন্ধ পাওয়া যাচ্ছে।

রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম রাত ১১টার দিকে বলেন, ‘ঘটনাস্থলে গিয়ে পুলিশ সদস্যরা গ্যাসের গন্ধ পাচ্ছেন। আমরা বিষয়টি তিতাসকে জানিয়েছি। তিতাসের লোকজন এসে পরীক্ষা–নিরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।’

মহাখালীর ২০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা গোলাম কিবরিয়া রাত সাড়ে ১১টার দিকে বলেন, গ্যাসের গন্ধ ছড়িয়ে পড়ার বিষয়টি থানা–পুলিশ ও ফায়ার সার্ভিসে ফোন করে জানিয়েছেন। তারা তিতাস গ্যাস কর্তৃপক্ষকে জানাতে বলেছে। কিন্তু তিতাসে জানাতে পারছেন না।

ঘটনাটি কী ঘটেছে সে বিষয়ে জানতে তিতাস গ্যাস কর্তৃপক্ষের বক্তব্য জানার চেষ্টা করা হয়। তিতাসের গুলশান টিমের সুপারভাইজার আরিফ হোসেন বলেন, ‘গ্যাসের অতিরিক্ত চাপের কারণে এই সমস্যা দেখা দিয়েছে। আমরা চাপ কমিয়ে দিয়েছি। ধীরে ধীরে সমস্যার সমাধান হয়ে যাবে।’

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি