1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে

গৌরীপুরে সুরেশ্বর দরবার শরীফে আগাম ঈদ জামাত

উবায়দুল হক, ময়মনসিংহ
  • আপডেট : শুক্রবার, ২১ এপ্রিল, ২০২৩

সৌদি আরবের সাথে মিল রেখে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের নূরমহল সুরেশ্বর শরীফে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হয়েছে।

শুক্রবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ৯ টায় নূরমহল সুরেশ্বর শরীফে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়। ঈদ জামাতে ইমামতি করেন মাও. মো. ইব্রাহিম শেখ। নারীরাও পৃথক জামাতে নামাজ আদায় করেন।

গৌরীপুর, ময়মনসিংহ শহর, ঈশ্বরগঞ্জ, নান্দাইল, ফুলপুর, শম্ভুগঞ্জসহ আশেপাশের বিভিন্ন অঞ্চলের ভক্ত-অনুসারীরা নূরমহল সুরেশ্বর শরীফে ঈদের জামাতে অংশগ্রহণ করেন।

জামাত শেষে দেশ ও মানবজাতির কল্যাণে দোআ করা হয়। মোনাজাত শেষে কোলাকুলি করে ঈদের আনন্দ ভাগাভাগি করেন আগতরা। ভক্তগণের জন্য দরবারের পক্ষ থেকে খাওয়া-দাওয়ার ব্যবস্থা করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি