1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ০২ মে ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
ময়মনসিংহ-৬ আসনের কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের সাবেক এমপি মোসলেম উদ্দিন আর নেই রাঙ্গুনিয়ায় প্রবাসী খুনের রহস্য উদ্ঘাটন, স্ত্রী-ছেলে গ্রেপ্তার রোববার রাতে সংরক্ষিত নারী আসনের এমপিদের শপথ থানাগুলো ‘দালালমুক্ত’ করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর তিন বিভাগে টানা দুই দিন ভারি বৃষ্টির আশঙ্কা, তাপমাত্রা থাকবে অপরিবর্তিত সংরক্ষিত নারী আসনে নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা নেত্রকোনায় বাস–সিএনজি সংঘর্ষে ২ জন নিহত, আহত ৩ সুরমা তীর উন্নয়নে ৪৬৩৫ কোটি টাকার প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর সিলেট সফরে শাহজালালের মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নগরকান্দায় ট্রাক দুর্ঘটনার পর চালককে পিটিয়ে হত্যা

ধর্ষণের সাজা মৃত্যুদণ্ডের বিষয়টি বিবেচনা করছে সরকার : আইনমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৭ অক্টোবর, ২০২০

ধর্ষণের সাজা মৃত্যুদণ্ডের বিষয়টি বিবেচনা করছে সরকার : আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, জনগণের দাবির মুখে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন থেকে বাড়িয়ে মৃত্যুদণ্ড করার বিষয়টি সরকার বিবেচনা করছে । বুধবার সকালে নিজ বাসায় গণমাধ্যমের সামনে এ কথা বলেন তিনি।

সম্প্রতি সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে তরুণীকে দলবেঁধে ধর্ষণ এবং নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের খবর আসে। এসব ঘটনা দেশব্যাপী তোলপাড় শুরু হয়। এছাড়া প্রতিনিয়ত দেশের বিভিন্ন জায়গায় ধর্ষণ ও নারী-শিশু নির্যাতনের খবর আসছে। এসব ঘটনার প্রতিবাদে ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ-মানববন্ধনের মতো কর্মসূচি পালন করছে বিভিন্ন সংগঠন।

নিপীড়কদের দ্রুত গ্রেপ্তার করে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড করার দাবি জানানো হচ্ছে সেসব কর্মসূচি থেকে। বর্বর এসব ঘটনায় জড়িত সবাইকে বিচারের আওতায় এনে সুষ্ঠু বিচার দাবি করেছেন সবাই।

আইনমন্ত্রী বলেন, আইন করা হয় মানুষের জন্যই। জনগণের পক্ষ থেকে যেহেতু ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করার বিষয়ে দাবি উঠেছে, সেহেতু এটা সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি