1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বদলে যাচ্ছে অর্থবছর, ১ এপ্রিল থেকে ৩১ মার্চ নির্ধারণ বিচারপতি একেএম আসাদুজ্জামানকে দুদক চেয়ারম্যান নিয়োগ দুই কার্গো এলএনজি কিনবে সরকার বিলুপ্ত হচ্ছে র‍্যাব, পুলিশের অধীনে হবে এসআরবি গণ-আকাঙ্ক্ষা পূরণে গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোকে কাঠামোগত রূপান্তরের আহ্বান তথ্যমন্ত্রীর আল-কায়েদা নিয়ে জাতিসংঘের সতর্কতা আমলে নিচ্ছে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী শতভাগ জিপিএ-৫ পাওয়া নরসিংদীর নাছিমা কাদির মোল্লা স্কুলকে শোকজ নোট অব ডিসেন্ট বাদ দিয়ে জুলাই সনদ বাস্তবায়ন করবে বিএনপি ফজরের নামাজে সেজদায় গিয়ে আর উঠলেন না ইমাম শ্যামল দত্ত-মোজাম্মেল বাবু-ফারজানাকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

ঈদ উপহার পেয়ে খুশি গৌরীপুর আশ্রয়ণের বাসিন্দারা

রাকিবুল ইসলাম রাকিব, গৌরীপুর
  • আপডেট : বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ময়মনসিংহের গৌরীপুরের আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের ঈদ সামগ্রী উপহার দিয়েছেন ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনের সংসদ সদস্য (এমপি) বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ।

বুধবার দুপুরে উপজেলার শালীহর ও নন্দুরা আশ্রয়ণ প্রকল্পে পৃথক অনুষ্ঠানে আশ্রয়ণের বাসিন্দাদের মধ্যে উপহারের ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

এরমধ্যে শালীহর আশ্রয়ণ প্রকল্পে ২০০ জন ও নন্দুরা আশ্রয়ণ প্রকল্পে ৮ জন সুবিধাভোগীর পরিবারে উপহারের ঈদ সামগ্রী উপহার বিতরণ করা হয়।

ঈদ সামগ্রী উপহার পেয়ে আশ্রয়ণের বাসিন্দাদের মুখে হাসি ফুটে উঠে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া নাজনীন। প্রধান অতিথির বক্তব্য দেন বীরমুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি। আরো বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি