1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

বিনামূল্যে ঈদ উপহার পেল অসহায় পরিবার

আরিফুল হক, ঈশ্বরগঞ্জ
  • আপডেট : বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩

ঈদ মানেই আনন্দ। ঈদের সেই আনন্দকে ছড়িয়ে দিতে নিম্ন অসহায় ও সামর্থ্যহীন দেড় হাজার পরিবারের মাঝে বিনামূল্যে
ঈদ উপহার তুলে দিয়েছে ‘মুক্তির বন্ধন ফাউন্ডেশন’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। (১৯ এপ্রিল) বুধবার বেলা সাড়ে ১১ টায় দুই দিনব্যাপী এ ফ্রি হাটের উদ্বোধন করেন ময়মনসিংহ জেলা প্রশাসক মোস্তাফিজার রহমান। এসময় উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. হাফিজা জেসমিন।

সরেজমিনে দেখা যায়, আঠারবাড়ি মহিম চন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে সকাল থেকে জড়ো হতে থাকেন স্থানীয় শিশু-কিশোরসহ বয়োজ্যেষ্ঠরা। বিনামূল্যে ঈদ উপহার নিতে দুই সারিতে দাঁড়ান তাঁরা। তার পাশেই ছিল বিশাল প্যান্ডেল করা ছয়টি স্টল। একেক স্টলে একেক রকম ঈদ উপহারের পসরা সাজিয়ে বসেছিলেন সংগঠনটির স্বেচ্ছাসেবীরা।

ঈদ উপহার হিসেবে সেমাই, চিনির পাশাপাশি শিশু-কিশোরদের জামা-কাপড়, বেলুন, চুড়ি, মেহেদীসহ বিভিন্ন রকম কসমেটিক পণ্য। এ ছাড়াও বিভিন্ন বয়সী নারী-পুরুষদের জন্য ছিল শাড়ি-লুঙ্গি দেওয়া হয়। বিনামূল্যে এসব ঈদ উপহার পেয়ে উচ্ছ্বসিত উপকারভোগীরা।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে বিনামূল্যে এসব ঈদ উপহার পেয়ে আবেগাপ্লুত হন মোসা. বেগম নামে এক নারী। তিনি বলেন, ‘ টেহা ছাড়া অতোগুলো জিনিস পাইয়া ঈদের মতো আনন্দ লাগতাছে। যাঁরা আমরারে এগুলো দিছে হেরার লাইগ্যা দোয়া করি’।

এ বিষয়ে মুক্তির বন্ধন ফাউন্ডেশনের এডমিন হাবিবুল বাশার সুমন বলেন, ‘প্রতি বছরের মতো এ বছরও ঈদের আগ মুহূর্তে সমাজের দুস্থ-অসহায় মানুষের মাঝে ঈদ উপহার তুলে দিতে পেরে আমরা খুবই আনন্দিত। যাঁরা আমাদের এই কাজে সহযোগিতা করেছেন তাঁদের প্রতিও কৃতজ্ঞ’।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. হাফিজা জেসমিন বলেন, ‘যুব সমাজের এমন উদ্যোগ আমাদেরকে আশান্বিত করে। তাদের এমন মানবিক কার্যক্রম আগামী দিনে নিজেদের আরও সমৃদ্ধ করবে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের উৎসাহিত করা হচ্ছে’।

এ বিষয়ে ময়মনসিংহ জেলা প্রশাসক মোস্তাফিজার রহমান বলেন, ‘অসহায় মানুষের জন্য স্বেচ্ছাসেবী সংগঠন মুক্তির বন্ধন ফাউন্ডেশনের এ ধরনের উদ্যোগ প্রশংসনীয়। এ ধরণের কার্যক্রমে পূর্ণ সমর্থন ও সহযোগিতা থাকবে’।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি