1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

কবে শুরু হবে এইচএসসি পরীক্ষা জানা যাবে আজ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৭ অক্টোবর, ২০২০

কবে শুরু হবে এইচএসসি পরীক্ষা জানা যাবে আজ

নিজস্ব প্রতিবেদক
করোনার প্রভাবে আটকে থাকা এইচএসসি ও সমমানের পরীক্ষার সিদ্ধান্ত জানাতে আজ শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি গণমাধ্যমকে অনলাইনে ব্রিফ করবেন বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের।

গত সোমবার বা মঙ্গলবার এই সিদ্ধান্ত জানানোর কথা থাকলেও তা জানাতে পারেনি শিক্ষা মন্ত্রণালয়। রুটিন ও আনুষঙ্গিক পরিকল্পনা তৈরির কাজ শেষ না হওয়ায় এইচএসসি ও সমমানের পরীক্ষার তারিখ মঙ্গলবার ঘোষণা করা হয়নি বলে জানা গেছে।

শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, ১৫ নভেম্বরের মধ্যে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরুর চিন্তা আছে। সে লক্ষ্যে প্রস্তুতি চলছে। তবে বিষয় না কমানো হলেও কমতে পারে পরীক্ষার নম্বর। পরীক্ষার জন্য পূর্ণমান ১০০ নম্বরের পরিবর্তে ৫০ শতাংশের মধ্যে প্রতিটি বিষয়ের পরীক্ষা নেয়া হবে বলেও জানান তিনি।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সম্প্রতি সাংবাদিক সম্মেলনে এইচএসসি-সমমান পরীক্ষা আয়োজনে প্রশ্নপত্র ও উত্তরপত্র মুদ্রণসহ সব প্রস্তুতি রয়েছে বলেও জানিয়েছেন।

এদিকে শিক্ষা বোর্ডগুলোও প্রস্তুত। ১৫দিন সময় পেলেই পরীক্ষার আয়োজন শুরু করতে পারবে। তবে পরিকল্পনা যাই হোক না কেন এইচএসসি পরীক্ষার ভাগ্য নির্ধারণ হতে পারে আজ।

এপ্রিলের শুরুতে এইচএসসি পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু পরীক্ষা শুরুর আগমুহূর্তে করোনার কারণে এ পরীক্ষা স্থগিত করা হয়। এবারের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ১৩ লাখের বেশি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি