1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মাইক্রোবাস খাদে, নিহত ৩ নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক কর্মকর্তা, তদন্ত কমিটি জিয়া পরিবারের প্রতি কৃতজ্ঞতা, বিরোধীদের সতর্কবার্তা তথ্য প্রতিমন্ত্রীর মেয়েদের শিক্ষা স্নাতক পর্যন্ত ফ্রি করার ঘোষণা প্রধানমন্ত্রীর ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার বিজিপি নেতা দিনেশ ত্রিবেদী নুসরাত তাবাসসুমের মনোনয়ন গ্রহণে ইসিকে নির্দেশ হাইকোর্টের কাস্টমস কর্মকর্তা হত্যা: ছেলের প্রথম জন্মদিনেই বাবা সমাহিত জঙ্গি হামলার সতর্কতায় ৮ বিমানবন্দরে কড়া নিরাপত্তা, শাহজালালে বিশেষ নজর আগামী সপ্তাহে কমতে পারে লোডশেডিং, আশ্বাস বিদ্যুৎমন্ত্রীর ফুলপুরে কৃষক হত্যা: একই পরিবারের ৩ জনের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন

দেশে বিদ্যুৎ উৎপাদনে আজকেও রেকর্ড

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩

আজও (১৮ এপ্রিল) দেশে বিদ্যুৎ উৎপাদনে নতুন এক রেকর্ড হয়েছে।

গতকালকের (১৭ এপ্রিল) ১৫ হাজার ৬০৪ মেগাওয়াটকে ডিঙিয়ে আজ মঙ্গলবার রাত ৯টায় উৎপাদন হয়েছে ১৫ হাজার ৬২৬ মেগাওয়াট বিদ্যুৎ।

এর আগে গত বৃহস্পতিবার (১৩ এপ্রিল) রাতে দেশে ১৫,৩০৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড করা হয়।

তবে দেশে রেকর্ড পরিমাণ বিদ্যুৎ উৎপাদিত হলেও লোডশেডিংয়ের পরিমাণও বেড়েছে।

মঙ্গলনার জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এক ফেসবুক স্ট্যাটাসে লেখেন, এ বছর গ্রীষ্ম, সেচ মৌসুম এবং রোজা একসাথে হওয়ায় বিদ্যুতের চাহিদা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছবে আগেই ধারণা করা হয়েছিল। তারপর গত ৫০ বছরের তাপমাত্রার রেকর্ড ভেঙে বর্তমানে যে নজিরবিহীন দাবদাহ চলছে, তাতে ধারণার চেয়েও বিদ্যুতের চাহিদা অনেক বেশি বেড়ে গেছে। এ কারণে দেশের অনেক জায়গায় লোডশেডিং করতে হচ্ছে বলে জানান প্রতিমন্ত্রী।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি