1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’ ময়মনসিংহে ৫ পরীক্ষার্থীর ৭ শিক্ষক, পাস করেনি কেউ কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

কুমিল্লায় দুই ট্রেনের সংঘর্ষ, আহত ৪০

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩

কু‌মিল্লার নাঙ্গলকোট উপজেলার হাসানপুর রেলওয়ে স্টেশনে‌ মালবাহী ট্রেনের সঙ্গে চট্টগ্রাম থে‌কে ঢাকাগামী সোনার বাংলা এক্স‌প্রেস ট্রেনের সংঘর্ষ হয়েছে। এতে যাত্রীবাহী ট্রেনটির অন্তত পাঁচটি ব‌গি লাইনচ্যুত হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ৪০ জন।

এদিকে দুর্ঘটনার পরপরই ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

রবিবার (১৬ এপ্রিল) সন্ধ্যা পৌনে ৭টার দিকে এ ঘটনা ঘটেছে। ঘটনার পর থেকেই হাসানপুর স্টেশন মাস্টারকে স্টেশনে দেখা যাচ্ছে না বলে জানিয়েছেন স্থানীয়রা।

রবিবার (১৬ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন নাঙ্গলকোট রেল স্টেশন মাস্টার জামাল হোসেন।

তিনি বলেন, খবর পেয়ে লাকসাম থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে যাচ্ছে। আমরা ঘটনার বিস্তারিত পরবর্তীতে জানাতে পারব।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি