1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
রূপপুরে ইউরেনিয়াম লোডিং শুরু, পারমাণবিক শক্তির যুগে বাংলাদেশ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মাইক্রোবাস খাদে, নিহত ৩ নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক কর্মকর্তা, তদন্ত কমিটি জিয়া পরিবারের প্রতি কৃতজ্ঞতা, বিরোধীদের সতর্কবার্তা তথ্য প্রতিমন্ত্রীর মেয়েদের শিক্ষা স্নাতক পর্যন্ত ফ্রি করার ঘোষণা প্রধানমন্ত্রীর ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার বিজিপি নেতা দিনেশ ত্রিবেদী নুসরাত তাবাসসুমের মনোনয়ন গ্রহণে ইসিকে নির্দেশ হাইকোর্টের কাস্টমস কর্মকর্তা হত্যা: ছেলের প্রথম জন্মদিনেই বাবা সমাহিত জঙ্গি হামলার সতর্কতায় ৮ বিমানবন্দরে কড়া নিরাপত্তা, শাহজালালে বিশেষ নজর আগামী সপ্তাহে কমতে পারে লোডশেডিং, আশ্বাস বিদ্যুৎমন্ত্রীর

ঈশ্বরগঞ্জে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ১৫

আরিফুল হক, ঈশ্বরগঞ্জ
  • আপডেট : মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সাজাপ্রাপ্ত আসামিসহ ১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তারি পরোয়ানা, মাদক,পারিবারিক ও জুয়া মামলায় ১৫ জনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের মঙ্গলবার বেলা তিনটার দিকে ময়মনসিংহ আদালতে সোপর্দ করা হয়।

আটককৃতরা হলেন- উপজেলার মগটুলা ইউনিয়নের নাওরী গ্রামের ফারুক মিয়া (৭০), এরশাদ আলী (৩৫), উভয়ের পিতা মোহাম্মদ আলী, একই গ্রামের ফারুক মিয়ার ছেলে মাসুদ (৩৫), ফজলুল হকের ছেলে মতিন মিয়া (৫০) সাজাপ্রাপ্ত আসামি।

পারিবারিক মামলায় আটককৃত আসামি হলো- উপজেলার মগটুলা ইউনিয়নের চাতিয়ানতলা বৈরাটি গ্রামের মুমতাজ উদ্দিনের ছেলে মোহাম্মদ জিয়াউল হক (৩৫)।

নিয়মিত মাদক মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়। আসামিরা হলো- পৌর এলাকার দত্তপাড়া গ্রামের মানিক মিয়ার ছেলে মিজানুর রহমান নান্টু ( ২৫), কাকনহাটি গ্রামের জসিম মিয়ার ছেলে রবিন মিয়া (২৫), দামদী গ্রামের মোঃ কাশেম মিয়ার ছেলে জুয়েল মিয়া (২৪)।

এছাড়াও জুয়া আইনে আরও ছয়জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলো- পৌর এলাকার দত্তপাড়া গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে আঃ রাশিদ (৫৫),মৃত কাছুম আলীর ছেলে আঃ কুদ্দুছ (৬০), জোহর আলীর ছেলে মোঃ শফিকুল ইসলাম (৪০), মগটুলা ইউনিয়নের সিরামপুর গ্রামের মাইজ উদ্দিনের ছেলে নিজামুদ্দিন (৩০)। পার্শ্ববর্তী নান্দাইল উপজেলার দাতারাটিয়া গ্রামের মুখলেস উদ্দিনের ছেলে জসিম উদ্দিন (৩০),আব্দুল আহমেদের ছেলে আবুল কাশেম (৪৬),মৃত শেখান্দর আলীর ছেলে মোঃ আজিম আলী (৩০)।

এবিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পীরজাদা শেখ মোহাম্মদ মোস্তাছিনুর রহমান বলেন, ময়মনসিংহ পুলিশ সুপারের নির্দেশে সাজাপ্রাপ্তসহ বিভিন্ন মামলার ১৫ আসামিকে বিশেষ অভিযানে আটক করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। নিয়মিত এধরণের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি