1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

ঈশ্বরগঞ্জে মরা মুরগির মাংস বিক্রির দায়ে বিক্রেতাকে ১ মাসের কারাদণ্ড

আরিফুল হক, ঈশ্বরগঞ্জ
  • আপডেট : শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর বাজারে মরা মুরগির মাংস বিক্রির দায়ে বিক্রেতাকে একমাসের কারাদণ্ড ও তিন হাজার টাকা অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত।

(০৭ এপ্রিল) শুক্রবার ভ্রাম্যমাণ পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান এ কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।

জানা যায়, ঢাকা গাজীপুর থেকে কম মূল্যে মরা মুরগীর মাংস কিনে এনে ঈশ্বরগঞ্জ, নান্দাইল ও গৌরীপুর উপজেলার বিভিন্ন বাজারে বিক্রি করে আসছিলেন ময়মনসিংহের কোতোয়ালী থানা এলাকার ব্রক্ষপুত্র নদের পাড়ের রফিক মিয়ার পুত্র আহাদ মিয়া (৩৫) ও সাগর মিয়া (২৮)। পরে ঈশ্বরগঞ্জ পৌরবাজারে মরা মুরগির মাংস বিক্রয়কালে স্থানীয় জনসাধারণ তাদের আটক করে প্রশাসনকে অবহিত করে। এসময় সাগর নামের একজন পালিয়ে যায়।

খবর পেয়ে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মাহবুবুর রহমান ও ঈশ্বরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে। পরে ৮০ কেজি খাবার অনুপযোগী ব্রয়লার মরা মুরগির মাংস জব্দ করে ধংস করা হয়।

এসময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আটককৃত আহাদ মিয়াকে একমাসের কারাদণ্ড ও তিন হাজার টাকা অর্থদণ্ড করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি