1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

বঙ্গবাজারে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীদের ওপর হামলায় গ্রেপ্তার ৩

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩

রাজধানীর বঙ্গবাজারে আগুন নেভানোর সময় পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীদের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা হয়েছে। রাজধানীর বংশাল থানার উপপরিদর্শক (এসআই) মো. ইসরাফিল গতকাল বুধবার রাতে বাদী হয়ে এই মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা ২৫০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়েছে। আজ বৃহস্পতিবার বংশাল থানার পুলিশ ওই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে।

আজ বৃহস্পতিবার বিকেলে পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার (ডিসি) মো. জাফর হোসেন এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, ওই মামলায় গ্রেপ্তার তিনজনকে এক দিন করে রিমান্ডে নেওয়া হয়েছে।

পুলিশ কর্মকর্তা জাফর হোসেন বলেন, বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড নেভানোর সময় ফায়ার সার্ভিসের সদর দপ্তর ও সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটে। এ সময় পুলিশ বাধা দিতে গেলে তাদের ওপরও হামলা চালানো হয়। অগ্নিকাণ্ডের সময় কাজে বাধা, ফায়ার সার্ভিসের সদস্যদের ওপর হামলা ও সদর দপ্তরে ভাঙচুরের ঘটনায় ফায়ার সার্ভিসের পক্ষ থেকে পৃথক মামলার প্রস্তুতি চলছে।

বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, গ্রেপ্তার মো. রাজু, শাওন ও শাহাদতকে তিন দিন করে রিমান্ডের আবেদন জানিয়ে আজ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে পাঠানো হয়। শুনানি শেষে আদালত প্রত্যেকের এক দিন করে রিমান্ড মঞ্জুর করেন। গ্রেপ্তার ব্যক্তিরা জিজ্ঞাসাবাদে পুলিশকে বলেছেন, ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যদের ওপর অন্যদের হামলা চালাতে দেখে তারাও হামলা চালিয়েছিলেন। ওই হামলায় জড়িত অন্যদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান ওসি।

এদিকে বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় পুলিশের পক্ষ থেকে শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে জানিয়েছেন শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজুল হক।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি