1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

সিদ্দিকবাজার-বঙ্গবাজারের ঘটনায় সংসদে শোক

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩

গুলিস্তানের সিদ্দিকবাজারে ও বঙ্গবাজারে কয়েকদিনের ব্যবধানে ঘটে গেছে দুটি মর্মান্তিক ঘটনা। সিদ্দিকবাজারে বিস্ফোরণে নিহতদের প্রতি শোক জানিয়েছে জাতীয় সংসদ। এ ছাড়া বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুঃখ প্রকাশ করেছে সংসদ।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) বিশেষ অধিবেশনে এ শোক জনানো হয়। অধিবেশনের শুরুতে শোক প্রস্তাব উত্থাপন করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

সাবেক সংসদ সদস্য নূরে আলম সিদ্দিকী, সাবেক সংসদ সদস্য রেজা আলী, সাবেক তথ্য ও যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা, সাবেক তথ্য ও পাট মন্ত্রী হাবিব উল্লাহ খান, সাবেক সংসদ সদস্য মো. দেলোয়ার হোসেন, সামসুল আলম প্রামানিক, মো. মোজাম্মেল হক, আনোয়ারুল হোসেন খান চৌধুরী ও সাবেক এমপি এনামুল হকের মৃত্যুতে শোক জানিয়েছে সংসদ।

একইসঙ্গে মাদারীপুরের শিবচরে এক্সপ্রেসওয়েতে বাস দুর্ঘটনা, তুরস্ক ও সিরিয়ায় শক্তিশালী ভূমিকম্প, মোজাম্বিক ও মালাবিতে উপকূলীয় ঘূর্ণিঝড় ফ্রেডির আঘাত, সৌদি আরবের মক্কায় ওমরাহ করতে যাওয়ার সময় বাস দুর্ঘটনা, ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে সড়ক দুর্ঘটনাসহ দেশ-বিদেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় হতাহতদের শোক প্রকাশ করা হয়।

এ ছাড়াও মাদারীপুর সদর উপজেলা আওয়ামী লীগ নেতা আলী আহমেদ খান, লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. আবু তাহের, মহান মুক্তিযুদ্ধকালীন ছবির চিত্রগ্রাহক ও জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য ফটোসাংবাদিক জালালউদ্দিন হায়দার, একুশে পদকপ্রাপ্ত ভাস্কর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক শামীম সিকদার এবং র‌্যাংগস গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আ. রউফ চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করার হয়।

এর পরে শোক প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে সংসদ গ্রহণ করে। নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন ও তাদের আত্মার শান্তি কামনা করে মোনাজাত করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি