1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’ ময়মনসিংহে ৫ পরীক্ষার্থীর ৭ শিক্ষক, পাস করেনি কেউ কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

জাতীয় জরুরি সেবা ৯৯৯ -এর সেবা সাময়িকভাবে বন্ধ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩

রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণে জাতীয় জরুরি সেবা ৯৯৯–এর সেবা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ আছে। জরুরি প্রয়োজনে স্থানীয় থানা অথবা ফায়ার স্টেশনের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে এই সেবা বন্ধ রয়েছে। জাতীয় জরুরি সেবা ৯৯৯–এর গণমাধ্যম ও জনসংযোগ অফিসার আনোয়ার সাত্তার বলেন, বঙ্গবাজার ও এর আশপাশের এলাকায় পাওয়ার ব্যাকআপ না থাকায় এই সেবা বন্ধ রয়েছে।

আনোয়ার সাত্তার বলেন, আবদুল গণি রোডের রেল ভবনের পাশে ৯৯৯–এর কার্যালয় অবস্থিত। তবে বঙ্গবাজার–সংলগ্ন পুলিশ সদর দপ্তরে এই সেবার টেলিফোন লাইন, পাওয়ার কানেকশনসহ অন্যান্য সরঞ্জাম রয়েছে। আগুনের ধোঁয়ায় সদর দপ্তর থেকে কর্মরতদের অনেককে সরিয়ে নিতে হচ্ছে। তাই আপাতত ৯৯৯–এর সেবা কার্যক্রমটি বন্ধ রাখা হয়েছে। আগুনের ক্ষয়ক্ষতির ওপর নির্ভর করবে এই সেবা আবার কখন থেকে কার্যকর করা সম্ভব হবে।

দ্রুত এই সেবা চালু করার চেষ্টা করছেন বলেও জানান আনোয়ার সাত্তার।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি