1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
মোবাইলে কথা বলার খরচ কমতে পারে, গণশুনানিতে সুখবর দিলো বিটিআরসি এক্সিলারেট টার্মিনাল থেকে সরবরাহ বন্ধ, ফের তীব্র গ্যাস সংকট বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল, চাইলেন দলীয় এমপিদের ভোট রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ বৃহস্পতিবার, শপথ শুক্রবার : চিফ হুইপ কারা মহাপরিদর্শক মোতাহের হোসেনকে সরিয়ে দেওয়া হয়েছে একনেকে ১০ প্রকল্প অনুমোদন, ব্যয় হবে প্রায় ৯ হাজার ৩৩৪ কোটি টাকা বিশ্বের সেরা এয়ারলাইন কোনগুলো জেনে নিন ধানমন্ডির ইচিগো রেস্টুরেন্টে অভিযান, লাখ টাকা জরিমানা ১৮ কোটি জনগণের প্রত্যাশা পূরণে কাজ করব : দুদক চেয়ারম্যান রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন সবই দেখা যাবে

ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিট বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩

রাজধানীর বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে আনতে নারায়ণগঞ্জ ও গাজীপুর থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা যোগ দিয়েছেন। নারায়ণগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ও গাজীপুর থেকে একটি ইউনিট বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে।

আজ মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটে বঙ্গবাজারে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সকাল আটটার দিকে ফায়ার সার্ভিসের ৪১টি ইউনিট ঘটনাস্থলে যায়। এরপর ৪৩টি ইউনিট যাওয়ার খবর জানায় ফায়ার সার্ভিস। সকাল সোয়া ১০টার দিকে ফায়ার সার্ভিস বলেছে, তাদের ৫০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফখর উদ্দিন আহাম্মদ বলেন, আজ সকালে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের থেকে ৫টি ইউনিটে ২৫ জন সদস্য বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দিয়েছেন। আরও ২৫ জন ফায়ার ফাইটার ও স্বেচ্ছাসেবী বঙ্গবাজারে যাচ্ছেন। পরিস্থিতি অনুযায়ী যেকোনো ধরনের সহযোগিতার জন্য তাঁরা প্রস্তুত আছেন।

এদিকে গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আবদুল্লাহ্ আল আরেফীন বলেন, তাদের ১ ইউনিটে ১২ সদস্যের একটি দল বঙ্গবাজারে পৌঁছেছে। তারা আগুন নিয়ন্ত্রণ কাজে যোগ দিয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি