1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

ঈশ্বরগঞ্জে ডাচ্ বাংলা ও মার্কেন্টাইল ব্যাংকে চুরি

আরিফুল হক, ঈশ্বরগঞ্জ
  • আপডেট : রবিবার, ২ এপ্রিল, ২০২৩

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার ডাচ-বাংলা এজেন্ট ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংকের এজেন্ট শাখা থেকে ৬ লাখ টাকা ও একটি ল্যাপটপ চুরির অভিযোগ উঠেছে।

রবিবার (২ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেন ডাচ বাংলা এজেন্ট ব্যাংক শাখার পরিচালক জয় সাহা (২৮)। এর আগেরদিন সেহরির পর আনুমানিক ভোররাতের দিকে ঈশ্বরগঞ্জ পৌর এলাকার হাসপাতাল রোডে এ ঘটনা ঘটে।

দুটি এজেন্ট ব্যাংক শাখার মালিক মোঃ রিয়াদ জানান, শনিবার দিবাগত রাত ২ঃ২০ মিনিটের দিকে আমি দোকান বন্ধ করে বাড়িতে যাই। পরে সকাল ১০টার দিকে এজেন্ট ব্যাংকের দোকান খোলেন মার্কেন্টাইল এজেন্ট ব্যাংক শাখার পরিচালক রাফি। দোকান খোলে দেখে এজেন্ট ব্যাংক দোকানের গ্রিল ভাঙা এবং মার্কেন্টাইল ব্যাংকের ল্যাপটপ নেই।

মার্কেনটাইল এজেন্ট ব্যাংক শাখার পরিচালক মোঃ তাসনিমুল হাসান রাফি বলেন, ব্যাংকে ঢুকেই গ্রিল ভাঙা দেখতে পাই। ভিতরে প্রবেশ করে দেখি ব্যাংকে থাকা একটি ল্যাপটপ নেই। পার্শ্ববর্তী ডাচ্ বাংলা এজেন্ট শাখার ভেতরের জিনিসপত্র এলোমেলো দেখে তাদেরকেও খবর দেই। তারা এসে দেখে সেখানেও চুরি হয়েছে।

ডাচ বাংলা এজেন্ট ব্যাংক শাখার পরিচালক জয় সাহা বলেন, ব্যাংকে ঢুকে ড্রয়ারের থালা খুলে ৬ লক্ষ টাকা নিয়ে গেছে চোর। বিষয়টি বাজার সমিতি ও পুলিশকে মৌখিকভাবে জানানো হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে ঈশ্বরগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবু বকর সিদ্দিক দুলাল ভূইয়া বলেন, চুরির ঘটনা শুনেছি। ব্যাংক মালিককে থানায় অভিযোগ দিতে বলেছি। চোর চিহ্নিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সম্পর্কে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পিএসএম মোস্তাছিনুর রহমান বলেন, এ ঘটনায় লিখিত কোন অভিযোগ পাইনি । অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি