1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত সাবেক প্রতিমন্ত্রী পলক রোসাটম মহাপরিচালকের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ময়মনসিংহে হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু রূপপুরে ইউরেনিয়াম লোডিং শুরু, পারমাণবিক শক্তির যুগে বাংলাদেশ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মাইক্রোবাস খাদে, নিহত ৩ নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক কর্মকর্তা, তদন্ত কমিটি জিয়া পরিবারের প্রতি কৃতজ্ঞতা, বিরোধীদের সতর্কবার্তা তথ্য প্রতিমন্ত্রীর মেয়েদের শিক্ষা স্নাতক পর্যন্ত ফ্রি করার ঘোষণা প্রধানমন্ত্রীর ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার বিজিপি নেতা দিনেশ ত্রিবেদী নুসরাত তাবাসসুমের মনোনয়ন গ্রহণে ইসিকে নির্দেশ হাইকোর্টের

৬ সপ্তাহের আগাম জামিন পেলেন প্রথম আলোর সম্পাদক

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২ এপ্রিল, ২০২৩

রাজধানীর রমনা থানার ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ৬ সপ্তাহের আগাম জামিন পেয়েছেন দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান।

রবিবার (২ এপ্রিল) বিকালে হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো.আমিনুল ইসলামের সমন্বয়ে গঠিত বেঞ্চে শুনানি শেষে আগাম জামিন মঞ্জুর করেন।

প্রথম আলোর আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার জানিয়েছেন, সকালে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আগাম জামিন চেয়ে আবেদন করা হয়েছে। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো.আমিনুল ইসলামের সমন্বয়ে গঠিত বেঞ্চের সম্পূরক কার্যতালিকায় আবেদনটি ৪৩০ নম্বর ক্রমিকে রাখা হয়। পরে বিকাল ৩ টার দিকে শুনানি শুরু হয়। এরপর শুনানি শেষে আদালত ৬ সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করেন।

গত, ২৯ মার্চ রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা থানায় প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে মামলা করেন আইনজীবী আবদুল মালেক। এ মামলায় পত্রিকাটির সাভারের নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান শামস ও ক্যামেরাম্যানসহ অজ্ঞাতনামা ব্যক্তিদেরও আসামি করা হয়। এ মামলায় প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান কারাগারে আছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি